বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে বারবার লোডশেডিং দেখা দিয়েছে বাংলাদেশে (Bangladesh)। অন্ধকারে ডুবে যাচ্ছে পদ্মা পাড়। এবার তা নিয়েই বড় মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা তথা বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর দাবি, তারেক রহমান ভারতের আমন্ত্রণের পর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করেননি বলেই বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া বন্ধ (Bangladesh Electricity Crisis) করে দিয়েছে আদানি!
বিতর্কিত মন্তব্য বাংলাদেশের উপদেষ্টার
গত 12 ও 13 সেপ্টেম্বর দিল্লির বুকে বসেছিল 18 তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তবে কিছু অজুহাত দেখিয়ে দিল্লির অতিথিয়তা গ্রহণ করেননি ওপারের প্রধান। এদিকে বাংলাদেশে ঘন ঘন লোডশেডিং হওয়ায় যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে ওপারের বাসিন্দাদের। রাত দিন নির্বিশেষে আচমকা চলে যাচ্ছে কারেন্ট। এমন ভোগান্তির হাত থেকে রেহাই পাচ্ছেন না ঢাকার মানুষজনও। বুধবার সেসব নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তারেকের উপদেষ্টা।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এদিন বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুহুল কবীর রিজভী খোলাখুলি বলেন, “ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ না করে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন।” এরপরই তাঁকে বলতে শোনা যায়, “ব্রিকস সম্মেলনে ভারত তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করেনি। তিনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী। সম্মেলনে গিয়ে তিনি সাইডলাইনে বসবেন এটা হতে পারে? কখনই হতে পারে না। তাই তিনি সেখানে না গিয়ে দেশের গৌরব বানিয়েছেন।”
আরও পড়ুন: “ভারতের সামরিক শক্তিকে সম্মান করি, জানি আমরা..” আত্মসমর্পণ করল পাকিস্তান?
এদিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে কথা বলতে গিয়ে রিজভী বলেন, “আদানি পাওয়ার তাদের প্ল্যান্ট থেকে বাংলাদেশকে 1300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। সরবরাহের সুইচ রয়েছে ভারতের ঝাড়খন্ড। তারা চাইলেই যে কোনও সময় সেটা বন্ধ বা চালু করতে পারে।” এরপরই তারেক রহমানের উপদেষ্টা বলে দিলেন, তারেক রহমান যখনই বললেন তিনি ব্রিকসে যোগ দেবেন না, তারপরেই আদানি গ্রুপ বলে দিল তাদের প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হল!










