ধুন্ধুমার কাণ্ড সংসদে! প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম

Published:

Egg Throw

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হতেই ডিম ছোঁড়া (Egg Throw) এখন যেন ট্রেন্ড। সোনারপুরে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হয়েছিল ডিম থেরাপি, তারপর থেকেই তৃণমূলের একের পর এক নেতাকর্মীর উপর চলছে ডিমের আঘাত। তবে এবার সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন বিরোধী দলের সাংসদ। এমনকি এক-দুটো নয়, বরং বেশ কয়েকটি ডিম ছোঁড়া হয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে। এতে প্রধানমন্ত্রীর পোশাকও পুরো হলুদ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে সংসদের মধ্যে তৈরি হয় হুলুস্থুল পরিস্থিতি। এমনকি সেই ঘটনার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম

সোশ্যাল মিডিয়ায় সংসদের ভেতরে যে ভিডিও ভাইরাল হচ্ছে, তা দেখে অনেকেই ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই ঘটনা ঘটেছে কসোভোর সংসদের ভিতরে। হ্যাঁ, শনিবার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে চলছিল আলোচনা। তবে সেই সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি কিছুটা সময় চেয়ে নেন। এ থেকেই তৈরি হয় ঝামেলা। এদিন পার্লামেন্টের প্রথম সারিতেই বসেছিলেন প্রধানমন্ত্রী। তবে সেই মুহূর্তে আচমকাই তাঁর দিকে এগিয়ে যান বিরোধী দলের সাংসদ টাইম কাদ্রিজাজ।

এই অবস্থাতেই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একের পরের ডিম ছুঁড়তে শুরু করেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পার্লামেন্টের মধ্যে। এমনকি পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা রক্ষী এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি অন্যান্য সাংসদরা এগিয়ে আসেন। এমনকি তিনি চিৎকার করে বলতে থাকেন, “সামান্য লজ্জা হওয়া উচিত।” তবে আচমকা এই ঘটনা ঘটার পর সংসদের অধিবেশন বন্ধ করে দেওয়া হয় এবং লাইভ সম্প্রচারও বন্ধ করা হয়।

আরও পড়ুন: “দোষ থাকতে পারে, তাই বলে জুতো-কাদা ছুঁড়বেন?” মমতার উপর হামলায় ক্ষুব্ধ অগ্নিমিত্রা

যদিও পরে নিরাপত্তা রক্ষীরা কাদ্রিজাজকে পার্লামেন্ট থেকে বের করে দেন। কিন্তু তাঁর বিরুদ্ধে সেরকম কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই খবর। এমনকি পরে সেই ঘটনার ভিডিও নিজেই প্রকাশ্যে আনেন তিনি। পাশাপাশি তিনি বলেন, রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যদি ডিমের আঘাত সহ্য করতে হয় তাহলে সেই মূল্য দেওয়ার জন্য তিনি প্রস্তুত। তবে কসোভোর এই ঘটনা আন্তর্জাতিক মহলে বেশ নজর কেড়েছে। এমনকি অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন।