বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতকে (India) ঔদ্ধত্য দেখাতে গিয়ে এবার নিজের দেশেই প্রশ্নের মুখে পাকিস্তান সেনা (Pakistan Army)! পশ্চিমের দেশের কট্টরপন্থী রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান পাক সেনাবাহিনীর কিছু কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের সমালোচনা করে ভারতের সাথে পাকিস্তানের তুলনা টেনেছেন তিনি। মাওলানা ডিজেল হিসেবে পরিচিত ওই রাজনৈতিক নেতা খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্ব সীমান্ত রক্ষা করা। দেশের রাজনীতিতে নাক গলানো তাঁদের উচিত নয়।
এবার নিজের দেশেই প্রশ্নের মুখে পাকিস্তান সেনা
পাকিস্তান সেনা বারবার পশ্চিমের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করায়, যথেষ্ট ক্ষুব্ধ পাকিস্তানের কঠোরপন্থী রাজনৈতিক দলের প্রধান মাওলানা ফজলুর রহমান। তাঁর দাবি, “পাকিস্তান সেনাবাহিনী তো সীমান্ত রক্ষার কাজ করবে। তাঁরা বারবার দেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে? এগুলো একেবারেই ঠিক নয়!” ওই পাকিস্তানি নেতা খোলাখুলি বলেন, “আমি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে নই, আমি রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা এবং হস্তক্ষেপের বিরুদ্ধে।”
মাওলানা ডিজেল আরও বলেন, “সেনাবাহিনী সীমান্ত রক্ষার দায়িত্বে থাকবে। আর কে দেশ শাসন করবে আর কে করবে না সেটা নির্বাচনের দায়িত্ব পাকিস্তানের জনগণের উপরই ছাড়া উচিত। আমি পাকিস্তান সেনাবাহিনীকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেখি, কিন্তু সম্প্রতি পাক সেনা যেভাবে দেশের রাজনীতিতে বারবার হস্তক্ষেপ করছে সেটার বিরোধীতা করি। আমি যদি সেনাবাহিনীর পোশাক পরতে না পারি, তাহলে আপনাদেরও রাজনীতিতে আসার অধিকার দিতে পারি না।”
Maulana Fazlur Rehman to Asim Munir and Pakistan Rulers:
You are not independent. Intellectually, you are all slaves.
You have only learned how to kill the children of your own country.
Since 1950, you have spent your lives taking loans from U.S.
Today India 🇮🇳 is… pic.twitter.com/U8181YCzeI
— برهان الدین | Burhan uddin (@burhan_uddin_0) September 16, 2026
আরও পড়ুন: মালদ্বীপের নেওয়া ঋণের সুদও মেটাল ভারত, বন্ধুকে ‘বাঁচাতে’ দিল্লির খরচ সাড়ে ৪ কোটি ডলার
এদিন পাকিস্তানে মাদ্রাসা বন্ধ হওয়া নিয়ে মুখ খোলার পাশাপাশি প্রতিবেশী দেশটির সাথে ভারতের তুলনাও করেন তিনি। বর্তমানে অর্থনৈতিক দিক থেকে কার্যত হামাগুড়ি দেওয়া পাকিস্তানের সাথে ভারতীয় অর্থনীতির তুলনা করতে গিয়ে মাওলানা বলেন, “দেখুন দেশের মুদ্রাস্ফীতি কোথায় পৌঁছে গিয়েছে। ভারতের সঙ্গে পাল্লা দিচ্ছেন, পাল্লা দিন। ভারত 80 বছরে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আর আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? ঔদ্ধত্য দেখাচ্ছেন? কীসের জন্য আপনারা এত গর্বিত? আপনারা কোন পদক পরে আছেন?” এদিন পাকিস্তানের সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রশ্ন তোলার সাথে সাথে ঘুরিয়ে ভারতের ক্ষমতাও একবার স্মরণ করিয়ে দিয়েছেন জেইউআই-এফ প্রধান।










