বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার (Lashkar-e-Taiba) এক কুখ্যাত জঙ্গির মৃত্যু হল পাকিস্তানে (Terrorist Death)। জানা যাচ্ছে, অজানা আততায়ীদের গুলিতে প্রাণ গিয়েছে ওই জঙ্গির। কয়েকটি সূত্র মারফত খবর, মৃত ওই জঙ্গি হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। কুখ্যাত ওই জঙ্গিকে গুলি করে হত্যা করার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেট দুনিয়ায় ঘুরে বেড়ানো একটি ভিডিওতে দেখা গিয়েছে, আচমকা বাইকে করে এসে লস্করের ওই সদস্যকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করল চার বন্দুকধারী। আর তাতেই মাটিতে লুটিয়ে পড়ল সইদ ঘনিষ্ঠ।
জঙ্গির মৃত্যুতে তদন্তে নেমেছে পাকিস্তানের পুলিশ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি বাড়ির দরজার সামনে বসেছিল পাকিস্তানের ওই জঙ্গি সংগঠনের সদস্য। ঠিক সেই সময় আচমকা দুটি বাইকে করে চারজন আততায়ী এসে তাঁকে উদ্দেশ্য করে গুলি করতে শুরু করে। তড়িঘড়ি সেখান থেকে পালানোর চেষ্টা করে ওই জঙ্গি। তাতে লাভ হয়নি। ওই লস্কর সদস্যকে ধরে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে এক আততায়ী। নিচে পড়ে থাকা অবস্থায় গুলিতে তাঁর শরীর ছিন্নভিন্ন করে দেয় দুষ্কৃতীরা। যেই ভিডিও ভাইরাল হতেই কার্যত হা হয়ে গিয়েছেন নেট নাগরিকরা। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা।
দিনে দুপুরে পাকিস্তানের ওই জঙ্গিকে গুলি করে হত্যা করায় তদন্তে নেমেছে পাকিস্তানের বিভিন্ন নিরাপত্তা সংস্থা। পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি একেবারে যৌথ উদ্যোগে হত্যাকারীদের চিহ্নিত করে তাঁদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে! খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, এই ঘটনা পাকিস্তানের করাচির। তবে ওই লস্কর জঙ্গিকে হত্যার পেছনে অন্য কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা তা জানা যায়নি।
BIG NEWS 🚨 ISI agent linked to Lashkar-e-Taiba (LeT) shot dead by UNKNOWN MEN near Road No. 11 in Karachi’s Bhains Colony. pic.twitter.com/y0XVetx6Dl
— News Algebra (@NewsAlgebraIND) September 14, 2026
আরও পড়ুন: এখন আর টিম ইন্ডিয়ায় জায়গা হয় না, অন্য দেশের হয়ে খেলতে গেলেন ভারতীয় ক্রিকেটার
উল্লেখ্য, 2020 সাল থেকে অজানা আততায়ীদের হাতে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের খুনের ঘটনা বেড়েই চলেছে। 2024 সালের এপ্রিলে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলির তদন্তে, বিভিন্ন পাক জঙ্গি সংগঠন মিলিয়ে অজানা দুষ্কৃতীদের গুলিতে 20 জন জঙ্গীর মৃত্যুর খবর উঠে এসেছিল। তাছাড়াও সাম্প্রতিক সময়ে পাকিস্তানে প্রকাশ্য রাস্তায় কিংবা মসজিদের সামনে বেছে বেছে গুলি করে হত্যা করা হয়েছে একাধিক জঙ্গিকে।










