“পিঠে ছুরি মেরেছে পাকিস্তান” জঙ্গিদের সাথে অন্তর্দ্বন্দ্ব মুনিরের!

Published:

Masood Azhar On Pakistan army regarding operation sindoor attack

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার পাকিস্তানের (Pakistan) ঘরে বেঁধে গেল অন্তর্দ্বন্দ্ব! অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে একেবারে বেছে বেছে শেষ করেছিল ভারতীয় বায়ু সেনা। নিকেশ করা হয়েছিল শতাধিক জঙ্গিকে। সেই ব্যথা আজও ভোলেনি পাক জঙ্গি সংগঠনগুলি (Masood Azhar)। এবার সেসব নিয়েই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের উপর একেবারে ক্ষেপে গেলেন জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহার। তাঁর নাকি দাবি, অপারেশন সিঁদুরে পেছন থেকে ছুরি মেরেছে পাকিস্তান! তাঁদের সাথে বেইমানি হয়েছে!

হঠাৎ কেন পাকিস্থান সেনাকে দোষারোপ করছেন আজহার?

কমবেশি প্রত্যেকেরই মনে আছে, গত বছর, 7 মে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের বাহাওয়ালপুরে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ু সেনা। সেই ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছিল শতাধিক জঙ্গির। তাতে ছিলেন জইশের অনেকেই। আর এই জঙ্গি সংগঠনটির প্রধান মনে করছেন, অপারেশন সিঁদুর চলাকালীন যখন ভারতীয় বায়ু সেনা তাঁদের ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে তখন পাকিস্তান তাঁদের সাহায্য করতে আসেনি।

আজহারের নাকি দাবি, অপারেশন সিঁদুরের পর মৃত জঙ্গি থেকে শুরু করে হাফিজ সইদ এবং তাঁর ঘনিষ্ঠদের মৃত্যুতে পাকিস্তান সামরিক সম্মান সহ শোক প্রকাশ করলেও আসল সময়ে জঙ্গি সংগঠনটির সশস্ত্র কর্মীদের বাঁচাতে এগিয়ে আসেনি পাক সরকার। আর সে কারণেই এবার আসিম মুনির তথা পাকিস্তান সেনাবাহিনীর উপর রেগে লাল জইশ প্রধান আজহার।

কয়েকটি সূত্র মারফত খবর, পাকিস্তানের অতি পরিচিত জঙ্গি সংগঠনটির নাকি দাবি, জঙ্গিদের মৃত্যুর পর শেষকৃত্যতে সবরকম সহযোগিতা করেছিল পাকিস্তান সরকার। পাক সেনার তরফেও বিশেষ সম্মান জানানো হয় তাদের। তবে যখন ভারতের তরফে হামলা চালানো হচ্ছিল তখন সহযোগিতার বিন্দুমাত্রও দেখতে পাননি তারা। পাকিস্তান সেনার চোখের সামনে হামলা চালিয়ে চলে গেছে ভারত! এদিকে তারা মুখ বুঝে সব সহ্য করেছে! আর এসব নিয়েই এবার পাক সেনার উপর পুরোপুরি ক্ষিপ্ত জইশ প্রধান। অনেকেই মনে করছেন, এতে করে পাকিস্তান সেনার সাথে সংঘাতে জড়াতে পারে জঙ্গি সংগঠনটি! যদিও আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি।

অবশ্যই পড়ুন: প্রকল্প চালু থাকলেও এরা পাবেন না স্বাস্থ্য সাথীর সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর বদলা নিতে 6 মে গভীর রাতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। তাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছিল বায়ু সেনা। সেই হামলাতেই বাহাওয়ালপুরের জইশ ই মহম্মদ, মুরাক্কার লস্কর ই তইবা এবং হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। খতম হয়েছিলেন বহু জঙ্গি, জেহাদি। সেই যন্ত্রনা আজও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান!