বয়স ১৯৪! বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জোনাথনের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজই তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেশলসে (Seychelles) পাড়ি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। মূলত দেশটির 50 তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে নরেন্দ্র মোদিকে। সেই সূত্রেই তিন দিনের সফরে ভারত মহাসাগরের এই ছোট্ট দ্বীপটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আর সে দেশে পা রাখার সাথে সাথেই সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করে ভারতের সাথে সেশলসের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দেবেন নরেন্দ্র মোদি। তবে যে কথা না বললেই নয়, ভারত মহাসাগরের এই দ্বীপে গিয়ে 194 বছর বয়সী জোনাথনের সাথে দেখা করবেন মোদি

জোনাথনের সাথে দেখা হবে মোদির!

ভারত মহাসাগরের দ্বীপটিতে পৌঁছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যে জোনাথনের সাথে দেখা করতে চলেছেন সে অবশ্য কোনও মানুষ নয়। হ্যাঁ, সে আসলে বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী, আলডাব্রা প্রজাতির দৈত্যাকার কচ্ছপ। যার বয়স আনুমানিক 194 বছর। এই জোনাথনের নির্দিষ্ট বয়স আজ পর্যন্ত নিশ্চিত করতে পারেননি সে দেশের বিজ্ঞানীরা।

জানা গিয়েছে, দেশটির রাজধানী জেমসটাউনের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপটিকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, জোনাথনের প্রজাতির কচ্ছপরা সর্বোচ্চ 150 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে অবাক করা বিষয়, জোনাথন নিজে 194 বছরেরও বেশি সময় ধরে জীবিত রয়েছে। আর সেই সূত্রেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ হিসেবে জায়গা পেয়েছে সে।

অবশ্যই পড়ুন: শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে জঙ্গিদের ভিড়! ছিল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও

1976 সালের 29 জুন ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল সেশলস। তাই চলতি বছর আসন্ন 29 জুন দেশটির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে। আর সেই বিশেষ দিনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছে, সে দেশে গিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জোনাথনের সাথেও দেখা করবেন তিনি।