বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরে পাকিস্তানের (Pakistan) অবস্থা বেহাল করে রেখে দিয়েছিল ভারত। বেছে বেছে পাক জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করেছিল ভারতীয় বায়ু সেনা। সেই ধাক্কার পর ঘুরে দাঁড়াতে মরিয়া পশ্চিমের দেশ। বিগত দিনগুলিতে তারই তোরজোর করেছে আসিম মুনিরের সেনাবাহিনী (Pakistan Army) । এবার পাকাপাকিভাবে ভারত সীমান্তে 250টি চিনা হাউইৎজার বা কামান মোতায়েন করে ফেলেছে পাক সেনাবাহিনী। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, আচমকা পাকিস্তানের এই পদক্ষেপ ভারতের জন্য যথেষ্ট চিন্তার!
হঠাৎ কেন ভারত সীমান্তে এত কামান মোতায়েন করল পাকিস্তান?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী আসিম মুনিরের নেতৃত্বে পূর্ব সীমান্ত বরাবর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পরিকল্পিতভাবে বিশেষ কামান ব্যবস্থা মোতায়ন করেছে। মনে করা হচ্ছে, পাকিস্তানের সামরিক বাহিনীর আধুনিকীকরণের অঙ্গ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে মুনির সেনা। আসলে অপারেশন সিঁদুর চলাকালীন, ভারতীয় সেনাবাহিনীর হাতে বেধড়ক পেটানি খেতে হয়েছিল পাকিস্তানকে! সেইসব অতীত স্মরণ করিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে রাখতে চাইছে পাক সেনা।
জানিয়ে রাখা প্রয়োজন, SH-15 হাউইৎজার বা কামান তৈরি করেছে চিনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা নরিনকো। চিনের পিপলস লিবারেশন আর্মির পিসিএল-181 স্বচলিত হাউইটজারের একটি সংস্করণ। এটি মূলত বিভিন্ন দেশে রপ্তানি করার জন্য ডিজাইন করা হয়েছে। বলাই বাহুল্য, 6×6 সাঁজোয়া ট্র্যাকের চেসিসের উপর বসিয়ে সীমান্ত অঞ্চলে মোতায়ন করা হয়ে থাকে। আর সেই কাজটাই করেছে পাকিস্তান সেনা।
অবশ্যই পড়ুন: অভিষেকের বিদেশযাত্রা নিয়ে এবার কলকাতা হাইকোর্টকে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
চিনের সামরিক বিশেষজ্ঞদের দাবি, এই হাউইটজারটি 90 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এমনকি কঠিন পরিস্থিতিতেও দ্রুত দিক পরিবর্তন করার ক্ষমতা রয়েছে এই সিস্টেমটির। একই সাথে এই আর্টিলারি প্ল্যাটফর্মটি 35-40 কিলোমিটার পাল্লায় ন্যাটো-অনুমোদিত সাধারণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে শত্রুর উপর। তবে রকেট-সহায়ক ভি-ল্যাপ প্রজেক্টাইল এই কামান ব্যবস্থার পাল্লা 55 থেকে 72 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। সবমিলিয়ে, শক্তিশালী এই কামান ব্যবস্থা ভারত সীমান্তের কাছে মোতায়েন করে ক্ষমতা দেখাতে চাইছে পাকিস্তান! যদিও সেদিকে কড়া নজর রেখেছে নয়া দিল্লি।










