কলকাতাঃ মর্মান্তিক ঘটনা ঘটে গেল পাকিস্তানে। সে দেশের পেশাওয়ারে একটি বেসরকারি স্কুলের (Pakistan School) ছাদ ভেঙে পড়ায় ২৯ শিশুর মৃত্যু ঘটেছে। পাশাপাশি ৪০ জন্য ছাত্র আহতও হয়েছে। সবাইকে পাশের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন জানিয়েছে যে, এই ঘটনায় এক শিক্ষিকারও মৃত্যু হয়েছে।
এই ঘটনা নিয়ে ক্যাপিটাল সিটি পুলিশের আধিকারিক মিঞা সইদ জানান যে, রাজ্যের রাজধানীর একটি বেসরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ায় ৪০ এর বেশি পড়ুয়া আহত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়েছে অনেকেই। উদ্ধারকাজ শুরু হয়েছে উদ্ধারকর্মীরা প্রাণপণে শিশুদের বাঁচানোর কাজে লেগে পরেছেন। স্থানীয় গভর্নরের সচিব এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন যে, আহতদের আধুনিক চিকিৎসা দেওয়ার নির্দেশ জারি হয়েছে।
Tragedy in Pakistan: At least 29 people killed as school roof collapses
The incident occurred in Peshawar, in the north of the country. The victims include 28 students and one teacher. More than 10 others have been hospitalized.
Footage from the scene of the tragedy is spreading widely on social media. It shows large crowds gathered outside the school, removing debris in basins and passing them along a human chain.
— NEXTA (@nexta_tv) October 15, 2026
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পেশাওয়ারের স্কুলে ঘটে যাওয়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পাশপাশি দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের আত্মার শান্তির জন্যও কামনা করেছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে পাক প্রধানমন্ত্রীর তরফে।










