চালু হল শ্রীরামপুর থেকে শিলিগুড়ির নতুন লাক্সারি স্লিপার বাস, জেনে নিন সমস্ত বিবরণ

Published:

Luxury Sleeper Serampore Siliguri Bus

অনন্যা সরকার, কলকাতা: পুজো এসে গেছে। আর এই ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অনেকেই আগে থেকে করে রাখেন। সেই মতো বিমান বা ট্রেনের টিকিট কাটা বা হোটেল বুকিং শুরু হয়ে যায় বেশ কয়েকমাস আগে থেকেই। তাই পুজোর সময় জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলিতে যাওয়ার ট্রেনে কনফার্ম টিকিট পাওয়াই হয়ে ওঠে বড় সমস্যা। তবে উত্তরবঙ্গ যেতে চাইলে হুগলির বাসিন্দাদের জন্য রয়েছে একটি দারুণ খবর। প্রতিমা বাস সার্ভিস (Pratima Bus Service) শ্রীরামপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত (Serampore Siliguri Bus) স্লিপার ও সেমি স্লিপার বাস পরিষেবা চালু করেছে, যা হুগলিবাসীদের জন্য উত্তরবঙ্গে ভ্রমণকে অনেক বেশি সুবিধাজনক করে তুলবে। আসুন এই বাস পরিষেবা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

শ্রীরামপুর থেকে শিলিগুড়ি যাওয়ার লাক্সারি স্লিপার বাস চালু

ট্রেনের টিকিটের অনিশ্চয়তা এবং দীর্ঘ ওয়েটিং লিস্টের ঝক্কি এড়িয়ে এবার প্রতিমা বাস সার্ভিসের মাধ্যমে পর্যটক ও ভ্রমণপ্রেমীরা খুব সহজে ও আরামদায়কভাবে শ্রীরামপুর থেকে বর্ধমান হয়ে শিলিগুড়ি পৌঁছাতে পারবেন। যাত্রীদের সর্বোচ্চ আরাম নিশ্চিত করার জন্য এই পরিষেবায় রয়েছে অত্যাধুনিক স্লিপার ও সেমি-স্লিপার লাক্সারি বাস, যা দীর্ঘ রাতের যাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে তোলে। 

এই বাসগুলো বর্ধমান ও মালদা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে। ট্রেনের টিকিট সংগ্রহের ঝামেলা পোহাতে হবে না, আগ্রহী যাত্রীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। রেডবাস (RedBus), আভিবাস (AbhiBus) বা ক্লিয়ারট্রিপ (Cleartrip)-এর মতো জনপ্রিয় অনলাইন বাস বুকিং ও ট্র্যাভেল প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই টিকিট বুক করে ফেলতে পারবেন। 

আরও পড়ুন: গড়িয়াহাটের ফ্লাইওভারের রং তুলছে প্রশাসন! দুর্ঘটনার দায় কার? প্রশ্ন কুণাল ঘোষের

তবে রয়েছে সরাসরি বুকিং বা অন্য যেকোনো জিজ্ঞাসার জন্য নির্দিষ্ট যোগাযোগ নম্বরও। যাত্রীরা চাইলে ৮১০০৩২৯৯৯৬ / ৯০৭৩৩২৩৩২০ নম্বরে যোগাযোগ করে অগ্রিম সিট বুক করে নিতে পারেন। ফলে, পুজোয় নিছক ভ্রমণ হোক বা কোন জরুরী কাজ – হুগলির বাসিন্দাদের জন্য উত্তরবঙ্গে যাতায়াত এখন আরও সহজ ও নির্ভরযোগ্য হয়ে উঠল।

google button