ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই ৫ ভারতীয়

Published:

Team India News

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies)। ভারতের (Team India) কাছে পিছিয়ে থাকলেও চতুর্থ ম্যাচে 24 রানে সহজ জয় তুলে ক্ষমতা দেখিয়েছে ক্যারিবিয়ানরা। আর সেই সাফল্যের পর সমতা ফিরেছে গোটা সিরিজে। ফলে পাঁচ নম্বর টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে পড়েছে ফলাফল নির্ণায়ক ম্যাচ। অর্থাৎ এই আসরে যে দল জিতবে তাদের হাতেই যাবে 20 ওভারের সিরিজ। তবে সেই ম্যাচের আগে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের পরাজয়ের কারণ খুঁজে বের করলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দায়ী করা হল 5 ভারতীয় ক্রিকেটারকে।

ভারতের পরাজয়ের নেপথ্যে 5 ভারতীয়

মায়াঙ্ক যাদব

বুধবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বল হাতে টিম ম্যানেজমেন্টকে হতাশ করেছেন মায়াঙ্ক যাদব। গতকাল চার ওভার বল করে 52 রান খরচ করলেও একটি উইকেটও তুলতে পারেননি এই ভারতীয় ক্রিকেটার। বলা যেতে পারে, এদিন প্রথমে ব্যাট করতে নেমে মায়াঙ্ককে কাজে লাগিয়েই বড় রান তুলে নিয়েছিল ক্যারিবিয়ান দল। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, এই ভারতীয় তারকার ব্যর্থতাই টিম ইন্ডিয়ার পরাজয়ের অন্যতম বড় কারণ। 

নমন ধীরও

গতকাল বল হাতে ভারতীয় ম্যানেজমেন্টকে হতাশ করেছেন নমন ধীরও। এদিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওভারেই 19 রান দিয়ে দেন তিনি। এছাড়াও ব্যাট হাতে মাঠে নেমে দলের জন্য কিছুই করতে পারেননি এই খেলোয়াড়। শূন্য রানে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন। এক কথায়, গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতকে সঙ্গই দিতে পারেনি নমন। আর তাঁর এই ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজের জয়ের অন্যতম বড় কারণ।

অর্শদীপ সিং

4 ওভারের কোটায় বল করে 52 রান দিয়েছিলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ বোলার অর্শদীপ সিং। তবে দুঃখের বিষয় এত রান খরচ করেও একটা উইকেট তুলতে পারেননি এই পাঞ্জাবি ক্রিকেটার। সেই সূত্র ধরেই ভারতের বিরুদ্ধে জয় হাসিল করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই বাকিদের সাথে সাথে অর্শদীপকেও টিম ইন্ডিয়ার পরাজয়ের নেপথ্যে কালপ্রিট হিসেবেই দেখছেন অনেকেই।

অক্ষর প্যাটেল

এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলকে ভরসা জোগাতে পারতেন অক্ষর প্যাটেল। তবে বল হাতে মাঠে নেমে এক উইকেট নিলেও 45 রান খরচ করেছিলেন এই ভারতীয় তারকা। ব্যাট হাতে মাঠে নেমেও মাত্র তিন রানে আউট হয়ে ফিরে যান অক্ষর। আর সেটাই ভারতের পরাজয়ের বড় কারণ।

আরও পড়ুন: ফ্লাইদুবাই কাণ্ডে শিক্ষা, ইজরায়েলগামী বিমানে নিষিদ্ধ পাকিস্তান, বাংলাদেশের পাইলটরা

অভিষেক শর্মা

গতকাল নিজের ব্যাটিং দিয়ে ভক্তদের হতাশ করেছেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটে বারবার দাপট দেখানো এই ভারতীয় তারকা গতকাল অত্যন্ত ধীরগতিতে ব্যাটিং করছিলেন। তাতে শেষ পর্যন্ত 29 রান করে মাঠ ছেড়েছিলেন তিনি। আসলে অভিষেক সেভাবে রুখে দাঁড়াতে না পারায় বড় রান তুলে লক্ষ্য পূরণ করতে পারেনি ভারত, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

google button