পঞ্চমীতে কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

Published:

Gold price

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে পঞ্চমীর দিন দাম কমল সোনা (Gold), রুপোর বিগত সপ্তাহে লাগাতার দাম বৃদ্ধির পর চলতি সপ্তাহে সুখবর শোনাচ্ছে মূল্যবান ধাতু। আজ সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপোর দাম অনেকটাই কমেছে। ফলে মধ্যবিত্ত ক্রেতা এবং সাধারণ বিনিয়োগকারীদের যে মুখে হাসি ফুটছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কত দামে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-এর রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,১০০ টাকায় (-১২০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৫,৮৯০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,০৪০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৫,৯৪০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৭,৪০০ টাকায় (-১২৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,২৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৪০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৩০০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,১৮০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,১৮০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৩৩০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,২৩০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,১৬,১৫০ টাকায় (-৪৮৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৪,৯০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৪,৯০০ টাকায়।

আরও পড়ুন: “ক্ষমতা থাকলে আপনি ইমার্জেন্সি জারি করুন” মোদীকে সরাসরি চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

কমল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪১ হাজার ৩০০ টাকা। আজ ১২০০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ১০০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা> আজ দাম কমেছে ১২৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৪০০ টাকা। এদিকে গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২১ হাজার টাকায়। আজ ৪৮৫০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ১৬ হাজার ১৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button