“ক্ষমতা থাকলে আপনি ইমার্জেন্সি জারি করুন” মোদীকে সরাসরি চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

Published:

Abhijeet Dipke

সৌভিক মুখার্জী, কলকাতা: ককরোচদের আন্দোলনে তোলপাড় গোটা দেশ। ১০ তারিখ যন্তর মন্তরে পরিস্থিতি সামাল দিতে গিয়ে নাভিশ্বাস ওঠে দিল্লি পুলিশের। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ককরোচ প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। বললেন, “ক্ষমতা থাকলে আপনি ইমার্জেন্সি জারি করে দেখান।” তার পাশাপাশি আগামী ১৬ অক্টোবর ফের নয়া কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। ফলে প্রশাসনকে যে নতুন করে প্রস্তুতি নিতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ অভিজিতের

গতকালই দিল্লি ফিরেছেন ককরোচ প্রধান অভিজিৎ দীপকে। এমনকি দিল্লি এয়ারপোর্টে পৌঁছনো মাত্রই যাত্রীদের কটাক্ষের শিকার হতে হয়ে তাঁকে। এক যাত্রী প্রকাশ্যে অভিজিৎকে প্রশ্ন করেন, “দেশটাকে কেন উচ্ছন্নে দিচ্ছেন ভাই?” যদিও মুখে কোনও প্রতিক্রিয়া দেননি অভিজিৎ। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি। মিডিয়ার সামনে অভিজিৎ বলেছেন, “ক্ষমতা থাকলে আপনি সরকারিভাবে ইমার্জেন্সি জারি করুন। এভাবে ভীতু কাপুরুষের মতো দমনপীড়ন চালাবেন না।”

তবে শুধু মোদীকে চ্যালেঞ্জ ছোড়া নয়। মঙ্গলবারের পর ফের ১৬ তারিখ নয়া কর্মসূচির ডাক দিয়েছেন সিজেপি প্রধান। তিনি বলেছেন, “১৬ অক্টোবর বিকাল পাঁচটায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে লেহরা দো তিরঙ্গা কর্মসূচি পালন করব আমরা। প্রত্যেকেই জাতীয় পতাকা নিয়ে আসুন। এদেশে জাতীয় পতাকা ওড়ানো যদি অপরাধ হয় তাহলে পুলিশ হয়ত আমাকেও গ্রেফতার করতে পারে। যা খুশি করুক। যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা নিজেদের শহরে এই কর্মসূচি পালন করুন।”

আরও পড়ুন: “ফ্রিজ হয়ে যাবেন জ্ঞানেশ কুমার” হুঁশিয়ারি অভিষেকের

অভিজিৎ বলেছেন, “ইংরেজ আমলে এভাবে তিরঙ্গা ওড়ানোর জন্য জেলে পাঠানো হত। আমাদের হয়ত ফের জেলে যেতে হবে।” প্রসঙ্গত, মঙ্গলবার এয়ারপোর্টে পৌঁছনো মাত্রই অভিজিৎ, সৌরভ এবং আশুতোষকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তবে পরে ছাড়া পেলেও আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাসকে যন্তর মন্তরে বেআইনি প্রবেশের অভিযোগে পুনরায় গ্রেফতার করা হয় এবং আপাতত তাদের ৫ দিনের হেফাজতে তিহার জেলে রাখা হয়েছে। তারই মধ্যে নয়া কর্মসূচির ডাক অভিজিতের।

google button