একটা সময় পাত্তা দিতো না কেউ, দেশের হয়ে ইতিহাস গড়লেন সেই প্রসিদ্ধ কৃষ্ণা

Published:

Prasidh Krishna

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় ছিল ভারতীয় দলে কার্যত পাত্তাই পেতেন না প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। স্কোয়াডে থাকলেও অভিজ্ঞ পেসারদের ভিড়ে একাদশে সুযোগ হতো না তাঁর। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটের মাঠে দেখা যাচ্ছে সেই তরুণ বোলারকে। রবিবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে নামানো হলো তাঁকেই। উঠে গেলেন আকাশদীপ। আর সেই সূত্র ধরেই ইতিহাস গড়েছেন এই ভারতীয় ক্রিকেটার।

প্রসিদ্ধ কৃষ্ণা যা করলেন তা ভারতের টেস্ট ইতিহাসে প্রথম

ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কনকাশন সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে মাঠে নামার নজির গড়েছেন প্রসিদ্ধ। রবিবার, ভারতের হয়ে কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিলেন আকাশদীপ। সেই সময় দুটি বাউন্সার গিয়ে আঘাত করে তাঁর হেলমেটে। তাতে চোখে খানিকটা ঘোলা দেখছিলেন ভারতীয় তারকা। তড়িঘড়ি পরীক্ষা করা হয় তাঁর। শেষ পর্যন্ত ঝুঁকি না নিয়ে আকাশদীপের কনকাশন সাব হিসেবে মাঠে নামানো হয় কৃষ্ণাকে।

বলে রাখা প্রয়োজন, নিউজিল্যান্ডের সামনে ভারত যখন 99 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছিল ঠিক সেই সময়ে কঠিন লড়াই করছিলেন আকাশ। 7 নম্বর বা তার নিচে উইকেটে আসা ধ্রুব জুরেলের সাথে জুটিও বাঁধেন তিনি। 52 বলে দলের জন্য করেন 29 রান। তবে বাউন্সার এসে হেলমেটে আঘাত করায় উঠে যেতে হয়েছিল তাঁকে। অনেকেই ভেবেছিলেন আকাশের বদলি হিসেবে মাঠে নামানো হবে মোহাম্মদ সিরাজকে। কিন্তু তা হয়নি। স্বাভাবিকভাবে আকাশের বদলি হিসেবে সিরাজের নামারই কথা, তবে এদিন দীঘল পেসার প্রসিদ্ধ কৃষ্ণাকে গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাতেই তৈরি হয়েছে নতুন ইতিহাস।

আরও পড়ুন: শ্রীনাথকে পেছনে ফেলে সফলতম ভারতীয় বোলার হলেন বুমরাহ, ঝুঁকিতে কপিলের রেকর্ড

উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে একটি উইকেট তুলেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে খরচ করে ফেলেছিলেন 100 রান। তাতে বেশ হতাশ হয়েছিলেন নির্বাচন কমিটি থেকে শুরু করে বোর্ডের কর্তারা। তবে সেই হতাশা কাটিয়ে দেন ভারতীয় ক্রিকেটার। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে মাত্র 23 রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি। সব মিলিয়ে, গত টেস্টে মোট তিনটি উইকেট তুলেছিলেন এই ভারতীয় বোলার।

google button