“ফ্রিজ হয়ে যাবেন জ্ঞানেশ কুমার” হুঁশিয়ারি অভিষেকের

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে থানায় হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে নোটিশ দিলেও থানায় ইমেইল পাঠিয়ে অভিযোগ জানান যে তাঁর হাজিরা দেওয়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে জানানো প্রয়োজন। তবে বুধবার সকালে ফের তলব করায় এগারোটার মধ্যেই শেক্সপিয়ার সরণী থানায় উপস্থিত হন তৃণমূল সাংসদ। টানা প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে এদিন। তবে থানা থেকে বেরিয়েই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

শেক্সপিয়ার সরণী থানা থেকে বেরিয়ে এদিন মিডিয়ার সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, “আমার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না, তা ঠিক করবে ইআরও। তাঁদের কাজ জুডিশিয়াল অথরিটির। সীমা খান্নার নেতৃত্বে এমন সংবাদ বের করা হয়েছে যেখানে ইআরও-দের কোনও ভূমিকা নেই। এটার জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে না? জ্ঞানেশকে তো জেলে যেতেই হবে। জ্ঞানেশ কুমারের ইস্তফা শুধু তৃণমূল বা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিকরা দাবি করছে না। তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল প্রসেডিং হবে এবং যত দ্রুত সম্ভব তাঁকে জেলে ঢোকাতে হবে। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করতে গিয়ে জ্ঞানেশ কুমার নিজেই ফ্রিজ হয়ে যাবে।”

সাংসদ আরও বলেন, “যাঁরা পুলিশে কাজ করে, তাঁদের তো সুপরিয়ারদের নির্দেশ মেনে চলতে হয়। এখন আমাকে কলকাতা পুলিশ হোক বা সিআইডি হোক বা পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য কোনও ডিপার্টমেন্ট হোক বা ইডি হোক, সিবিআই হোক, যখন যেখানে ডেকেছে, আমি তো পালিয়ে যাইনি। আমি গেছি। সহযোগিতা করেছি। তাঁরা আমাকে প্রশ্ন করেছে, আমি তার উত্তর দিয়েছি। আমি কোনও দিন কোনও প্রশ্ন এড়িয়ে যাইনি। কিন্তু সারদা, নারদার চোরটা একবার সিবিআই-র নোটিশ পেয়ে বিজেপিতে পালিয়ে গেছে।”

আরও পড়ুন: মা লক্ষ্মীর কৃপায় অর্থভাণ্ডার ফুলেফেঁপে উঠবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৫ অক্টোবর

যারা ভুল তথ্য সংবাদমাধ্যমে রটাচ্ছিল যে আমি দেশ ছেড়ে চলে যাব, ৩০টা ব্যাগ নিয়ে পালিয়ে গেছি, আমি তো এখানেই আছি। কিন্তু যারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বাংলা দখল করেছে অবৈধভাবে, অবৈধ সরকার আর অবৈধ মুখ্যমন্ত্রী, অবৈধ ক্যাবিনেট, অবৈধ প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারও অবৈধ, রাজ্য সরকারও অবৈধ। এই পুলিশি তৎপরতা যখন ৪০০০ ইভিএম পুড়িয়ে দেওয়া হল, তখন দেখতে পেলে খুশি হতাম।”

google button