পরিচয় লুকিয়ে ২০ বছর ধরে বসবাস, SIR তদন্তে নিমতায় গ্রেফতার ৩ বাংলাদেশি

Published:

bamgladesh

আনিষা চৌধুরী, কলকাতা: মমতা ব্যানার্জির আমলে বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাসের দাবি। এসআইআর-এর তদন্তে বেরিয়ে পড়ল আসল পরিচয়। উত্তর ২৪ পরগনার নিমতা থানার বড়ফিঙা এলাকা থেকে গ্রেফতার হলেন একই পরিবারের তিন সদস্য। নির্বাচন কমিশনের নির্দেশে ২০২৫ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়। ভোটার তালিকায় স্বচ্ছতা আনা, ভুয়ো ও অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়া এবং প্রকৃত ভোটারদের নাম নিশ্চিত করতেই এই উদ্যোগ। সেই প্রক্রিয়ায় তথ্য যাচাই করতে গিয়েই সামনে এল এই ঘটনা। গ্রেফতার বাংলাদেশের এক পরিবার (Bangladesh)।

কীভাবে ধরা পড়লেন তাঁরা?

শুক্রবার নিমতা থানার বড়ফিঙা এলাকায় এসআইআর-এর তথ্য সংগ্রহ ও যাচাই করতে গিয়েছিলেন পুলিশকর্মীরা। সেই সময় একটি বাড়িতে ভাড়া থাকা পরিবারের সদস্যদের দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর তাঁদের নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে বাংলাদেশের নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। ধৃতেরা হলেন ৬০ বছর বয়সি লিয়াকত আলি মোল্লা, তাঁর স্ত্রী ৫০ বছর বয়সি নার্গিস বিবি এবং তাঁদের ছেলে হুমায়ুন কবীর মোল্লা। তাঁদের কাছ থেকে বাংলাদেশের ভোটার পরিচয়পত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের দাবি, ধৃতেরা বাংলাদেশের খুলনা জেলার তেরখাদা থানার নাচুনিয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রায় ২০ বছর আগে চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। পাসপোর্ট ও ভিসা ছাড়াই এ দেশে এসে নিমতার বড়ফিঙা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তাঁরা। অভিযোগ, পরিচয় গোপন করে আধার কার্ড, প্যান কার্ড-সহ একাধিক ভারতীয় নথিও তৈরি করেছিলেন।

ওই বাংলাদেশি ব্যক্তি জানান, “কুড়ি বছর ধরে আছি। মমতার আমলে এসেছিলাম। যারা সাহায্য করেছিল, তারা তৃণমূল কি না জানি না। আমার ভোটার কার্ড নেই, আমি বানাতে পারিনি। মমতা ছিল বলেই শান্তিভাবে ছিলাম। বাংলাদেশের খুলনায় থাকতাম। এখানে কুড়ি বছর ভাড়া ছিলাম। আবার বাংলাদেশ চলে যাব।”

আরও পড়ুন: ভারতের হয়ে জোড়া সোনা জয়, অভাবে কাটছিল সংসার! বুল্টি রায়ের স্বপ্ন পূরণ করলেন সন্তু পান

অন্যদিকে, ধৃতদের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁদের দাবি, রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন তাঁদের কোনও অসুবিধার মুখে পড়তে হয়নি। যদিও তাঁদের ভারতে প্রবেশে কারা সাহায্য করেছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ওই ব্যক্তি। বিজেপির তরফেও এই ঘটনা নিয়ে রাজ্যের প্রাক্তন শাসকদলকে নিশানা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

google button