রেলযাত্রীদের জন্য সুখবর! হলদিবাড়ি থেকে ফের চালু ইন্টারসিটি এক্সপ্রেস, জানুন রুট

Published:

সহেলি মিত্র, কলকাতা: অপেক্ষার অবসান। আজ রবিবার থেকে ফের চালু হয়ে গেল হলদিবাড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস (Haldibari-Balurghat Intercity Express) ট্রেন। এটি প্রতিদিন ভোর ৫:৪৫ মিনিটে হলদিবাড়ি থেকে ছাড়বে। আশাকরি আর বন্ধ হবে না। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনের ইয়ার্ডের সমস্যার কারণে কয়েক মাস বন্ধ ছিল ট্রেন পরিষেবাটি। এরপর অবশেষে ফের শুরু হল এই ট্রেনটি। চলুন ট্রেনটির সময়সূচি, রুট ও ভাড়া কত সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

ফের চালু হল হলদিবাড়ি-বালুরঘাট ট্রেন পরিষেবা

জানা গিয়েছে, ট্রেন নম্বর ১৫৪৬৪ হলদিবাড়ি বালুরঘাট এবং ১৫৪৬৩ বালুরঘাট হলদিবাড়ি এক্সপ্রেস আপাতত প্রতিদিন অর্থাৎ সোমবার থেকে রবিবার অবধি চলবে। আপনাদের জানিয়ে রাখি, ট্রেনটিতে কিন্তু শুধুমাত্র জেনারেল আনরিজার্ভড কোচ আছে। এতে কোনও স্লিপার বা এসি কোচ নেই।

ট্রেনের সময়সূচি, ভাড়া ও রুট

এবার আসা যাক ট্রেনের রুট ও সময়সূচি সম্পর্কে। এক রিপোর্ট অনুযায়ী, ১৫৪৬৪ হলদিবাড়ি বালুরঘাট এক্সপ্রেস হলদিবাড়ি থেকে ছাড়বে সকাল ৫:৪৫ মিনিটে। এরপর ট্রেনটি বালুরঘাট পৌঁছাবে বিকেল ৩:১৫ মিনিটে। অন্যদিকে ১৫৪৬৩ বালুরঘাট হলদিবাড়ি এক্সপ্রেস বালুরঘাট থেকে ছাড়বে দুপুর ১২:১৫ মিনিটে এবং হলদিবাড়ি পৌঁছাবে রাত ১০:১৫ মিনিটে।

আরও পড়ুন: এবার ট্রেনেই কেদারনাথ-বদ্রীনাথ? ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পে মিলল বড় সাফল্য

হলদিবাড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসের রুট

যাত্রাকালে মোট ৩৮৪ কিলোমিটার পথ পার করবে ট্রেনটি। সময় লাগবে সাড়ে নয় ঘন্টা থেকে ১০ ঘন্টা। ট্রেনটি যাত্রা পথে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, কিষাণগঞ্জ, নিউ কোচবিহার, দিনহাটা, বারসই এবং একলাখির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে। ভাড়া সম্পর্কে বললে জেলারেলে প্রায় ৫০ টাকা।

google button