বিজেপিতে যোগ দিতে পারেন মহম্মদ শামি, বিরাট খবর!

Published:

Mohammed Shami BJP

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই উপেক্ষিত। আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর দেখা যায় না তাঁকে। সেই মহম্মদ শামি (Mohammed Shami) এবার রাজনীতির ময়দানে পা রাখতে পারেন, এমনটাই বলছে সূত্র। জানা যাচ্ছে, দ্বিতীয় চিন্তা না করেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন তিনি। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবিনের সাথে দেখা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য। আর সেই সাক্ষাতের পরই শামির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও খবর সামনে আসেনি।

বিস্তারিত আসছে, রিফ্রেশ করতে থাকুন..

google button