‘এর জন্যই ও অধিনায়ক হতে পারেনি!’ ঋষভ পন্থকে নিয়ে বিস্ফোরক অশ্বিন

Published:

Ashwin on Pant

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় টেস্ট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ঋষভ পন্থ (Rishabh Pant)। একটা দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। তবে সেই পরিস্থিতি কাটিয়ে পন্থ যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছেন, তা আদতেই প্রশংসাযোগ্য। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় তারকা যেভাবে আউট হলেন সেটা মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটারেরা। ঋষভের আউট হওয়ার ধরন দেখে ইতিমধ্যেই কড়া মন্তব্য করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

পন্থকে নিয়ে কী বললেন অশ্বিন?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে যথেষ্ট বেগ পেতে হয়েছে ভারতকে। এদিন, 23 রান তোলার পর ক্রিজ থেকে বেরিয়ে এসে একটি বড় শট খেলার চেষ্টা করেছিলেন পন্থ। কবে শেষ পর্যন্ত ফাস্ট বোলার জ্যাকব ডাফির হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি। এরপর পন্থ সাজঘরে ফেরার সাথে সাথেই ছন্দপতন ঘটে ভারতীয় ব্যাটিং অর্ডারে। পড়তে থাকে একের পর এক উইকেট। তবে এদিন ঋষভের আউট হওয়ার ধরন দেখে প্রশ্ন তুলেছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে পন্থ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন, “ঋষভ পন্থ-এর ভুল সিদ্ধান্তগুলো শুধু দলের নয়, তাঁর নিজের কেরিয়ারেরও ক্ষতি করেছে। ওর মধ্যে প্রজন্মের সেরা খেলোয়াড় হয়ে ওঠার প্রতিভা রয়েছে। তবে যদি সে নিজের খেলাটাকে আরেকটু উন্নত করতো, আরও ভালো সিদ্ধান্ত নিতে পারতো, তবে সে টিম ইন্ডিয়ার হয়ে চার নম্বরে নিয়মিত খেলার সুযোগ পেতো। এমনকি সে দেশের অধিনায়কও হতে পারতো। কিন্তু এর জন্যই ও অধিনায়ক হতে পারেনি.. তাঁর নেওয়া সিদ্ধান্তগুলোই তাঁকে ডুবিয়েছে।”

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিতে পারেন মহম্মদ শামি, বিরাট খবর!

প্রসঙ্গত, এদিন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভের প্রতিটি আউট হওয়ার ধরন উল্লেখ করেন অশ্বিন! এমনকি অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সাথে ভারতীয় তারকার তুলনা নিয়েও মন্তব্য করতে শোনা যায় অশ্বিনকে। ভারতীয় তারকা বলেন, নিছক বিনোদনের পরিবর্তে ম্যাচের ফলাফলের উপর মনোযোগ দেওয়া উচিত। অশ্বিনের কথায়, “ঋষভ সেঞ্চুরি করলেও বেশিরভাগ ক্ষেত্রেই দলকে জয় এনে দিতে পারেনি।”

google button