একই গাড়িতে দিদি, বেবি! স্ট্যালিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক, সিদ্ধান্ত বদলালেন ডিএমকে প্রধান?

Published:

M. K. Stalin (1)

সৌভিক মুখার্জী, কলকাতা: এনডিএ-র ডিলিমিটেশন বিলে সমর্থন করবে বলে জানিয়েছিল স্ট্যালিনের (M. K. Stalin) ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি। সেই সূত্রে এদিন ডাবল চার্টার্ড ফ্লাইটে রাহুল, মমতারা সরাসরি পৌঁছে গেলেন স্ট্যালিনের বাড়িতে। উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষস্থানীয় সব নেতারা এবং ইন্ডি জোটের অন্যান্য সদস্যরা। সেখানে ডিএমকে সভাপতি স্ট্যালিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তাঁরা। এমনকি বৈঠক চলাকালীন রাহুল গান্ধী ও স্ট্যালিন একে অপরকে আলিঙ্গন পর্যন্ত করেন। তাহলে কি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছেন ডিএমকে প্রধান?

চেন্নাইতে গুরুত্বপূর্ণ বৈঠক স্ট্যালিন এবং ইন্ডি জোটের

স্ট্যালিনের বাড়িতে আজ বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খরগে, দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধী, লিডার অফ অপজিশন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ইন্ডি জোটের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এদিন স্ট্যালিনের বাসভবনে পৌঁছন। তবে তার আগেই গাড়িতে প্রথম সারিতে বসতে দেখা যায় মমতা, অভিষেক এবং সোনিয়া গান্ধীকে। আর পিছনেই একে একে মল্লিকার্জুন, রাহুল গান্ধী, সিপিআইএম নেতা এম এ বেবিরা বসেন। এ নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন বিরোধীরা।

তবে ডিএমকে প্রধানের বাড়িতে কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলেই খবর। কংগ্রেস এবং ইন্ডি জোটের নেতারা চান, ডিএমকে তাদের অবস্থান থেকে সরে আসুক। কারণ, বর্তমানে ডিএমকে সরাসরি কেন্দ্রীয় সরকারের ডিলিমিটেশন বিলকে সমর্থন করার কথা জানিয়েছে। হাত শিবিরের যুক্তি, যদি নতুন আসন বণ্টন বর্তমান জনসংখ্যার ভিত্তিতে করা হয়, তাহলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে লোকসভার আসনের সংখ্যা অনেকটাই কমে যাবে। এতে রাজ্যগুলির রাজনৈতিক ক্ষমতা হ্রাস পাবে।

আরও পড়ুন: IIT খড়গপুরের উন্মোচিত ৭৫ টাকার স্মারক মুদ্রার বুকিং শুরু, কোথায় পাবেন?

অন্যদিকে স্ট্যালিন এবং ডিএমকের যুক্তি, জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগ করা হলে পরিবার পরিকল্পনায় ভালো ফল করা রাজ্যগুলির ক্ষতি হবে। তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি এ নিয়ে অনেকটাই উদ্বিগ্ন। সেই কারণেই ডিএমকে এই বিলকে সমর্থন জানিয়েছে। তবে এই বৈঠকে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু যদি ডিএমকে তাদের অবস্থান পরিবর্তন করে এবং সীমানা পুনঃনির্ধারণ বিলের বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে যোগ দেয়, তাহলে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে যদি স্ট্যালিন তাঁর সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে জোটে ভাঙন অবশ্যম্ভাবী।

google button