আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান, তাও সেই পথেই ইউরেনিয়াম নিয়ে যাচ্ছে বাংলাদেশ! কীভাবে?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে কার্গো বিমানে করে ইউরেনিয়াম পাঠানো হয়েছিল বাংলাদেশের (Bangladesh) উদ্দেশ্যে। তবে আকাশপথে বাধা হয়ে দাঁড়ায় পাকিস্তান (Pakistan)! বাংলাদেশগামী বিমানটিকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি ইসলামাবাদ। যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে রংপুরের ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পাঠানো যায়নি ইউরেনিয়াম। তবে এবার শোনা যাচ্ছে, ওই একই পথ ধরে বলা ভাল, পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেই বাংলাদেশে যাচ্ছে বিরল খনিজ। কিন্তু কীভাবে?

বাংলাদেশে যাচ্ছে ইউরেনিয়াম

বাংলাদেশের সংবাদমাধ্যম আমার দেশের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে ইতিমধ্যেই কেটেছে জটিলতা। যার ফলে খুব সহজেই রংপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম পাঠানো হচ্ছে বাংলাদেশে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম জানিয়েছে, আজ অর্থাৎ শুক্রবারের মধ্যেই বাংলাদেশের ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে যাবে প্রয়োজনীয় ইউরেনিয়াম।

জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে রাশিয়া থেকে উড়ে আসা কার্গো বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমর প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আকাশসীমা ব্যবহার করা নিয়ে যে সমস্যা ছিল, পাকিস্তানের সাথে সেই সমস্যা মিটেছে। অর্থাৎ বাংলাদেশকে নিজেদের আকাশপথ ব্যবহার করে ইউরেনিয়াম নিয়ে যাওয়ার অনুমতি নাকি দিয়ে দিয়েছে ইসলামাবাদ! এদিকে, রাশিয়ার ইউরেনিয়ামগুলি গ্রহণের সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ।

আরও পড়ুন: এশিয়ান গেমসের ফাইনালে মহাযুদ্ধ, কোথায় দেখবেন ভারত-পাকিস্তানের ম্যাচ?

উল্লেখ্য, এর আগে নির্ধারিত সময়ের মধ্যেই রাশিয়া থেকে ইউরেনিয়াম নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল কার্গো বিমান। তবে মাঝপথে পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারেনি বিমানটি। পরবর্তীতে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানিয়েছিলেন, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না থাকায় কার্গো বিমানটি নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে পৌঁছতে পারেনি। এ নিয়ে অবশ্য পরে সাফাই দিয়েছিল পাকিস্তানও।

google button