শুরুতেই বেতন ৪৪,৯০০! উচ্চ মাধ্যমিক পাসে SSC-তে স্টেনোগ্রাফার নিয়োগ

Published:

SSC Stenographer Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে স্টেনোগ্রাফার নিয়োগের (SSC Stenographer Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে দ্বাদশ শ্রেণী পাস করলেই প্রার্থীর আবেদন করতে পারছে। ইতিমধ্যে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

এসএসসি-তে নিয়োগের বিজ্ঞপ্তি

স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৭৩১টি।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী কিংবা সমমানের পরীক্ষা পাস করতে হবে এবং স্টেনোগ্রাফার পদে দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

গ্রেড সি বিভাগে আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স লাগবে। তবে গ্রেড ডি বিভাগে আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

গ্রেড সি পদে চাকরি পেলে প্রতি মাসে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা বেতন দেওয়া হবে। তবে গ্রেড ডি পদে চাকরি পেলে প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদেরকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দক্ষতার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।

আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই ধোনির পোস্টে চাকরি! টেরিটোরিয়াল আর্মিতে চলছে নিয়োগ

আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীরা খুব সহজেই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • সর্বপ্রথম স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।

উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ২৪ এপ্রিল থেকে এবং আবেদন চলবে আগামী ১৫ মে পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

SSC Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।