সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য রইল বিরাট সুখবর। ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগের (SBI Clerk Job) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা যাচ্ছে, এখানে দেড় হাজারের বেশি শূন্যপদ রয়েছে। এমনকি ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। পাশাপাশি এই পদে চাকরি পেলে দেওয়া হবে মোটা অংকের বেতন। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে, কীভাবেই বা আবেদন করবেন ইত্যাদি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ভারতীয় স্টেট ব্যাংকের নিয়োগের বিজ্ঞপ্তি
স্টেট ব্যাংকে তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে এ মোট শূন্যপদ রয়েছে ১৫৩৮টি। এর মধ্য এসটি-দের জন্য শূন্যপদ ১২১৯টি, এসসি-দের জন্য শূন্যপদ ২০৭টি, এবং ওবিসি-দের জন্য শূন্যপদ ১১২টি।
পাশাপাশি রাজ্যভেদে এখানে শূন্যপদের সংখ্যা ভিন্ন ভিন্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ রয়েছে ৫৫টি, গুজরাটের জন্য শূন্যপদ রয়েছে ২৭৯টি, মহারাষ্ট্রের জন্য শূন্যপদ ১৬৫টি, ঝাড়খন্ডে ১৩৩টি, রাজস্থানের শূন্যপদ রয়েছে ১০৬টি।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
স্টেট ব্যাংকের এই পদ অর্থাৎ ক্লার্ক নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে সার্টিফিকেট জমা দিতে হবে।
বয়স সীমা কত লাগবে?
ভারতীয় স্টেট ব্যাংকের ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। বয়স গণনা করতে হবে ১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবে।
বেতন কাঠামো
ভারতীয় স্টেট ব্যাংকের ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পদে চাকরি পেলে প্রতি মাসে ৩৯ হাজার ৫০০ টাকা থেকে ৪৩ হাজার টাকার মধ্যে বেতন শুরু হবে বলেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সিদ্ধি যোগে সোনায় সোহাগা ৩ রাশি, ভাগ্যের মোড় ঘুরবে এদের! আজকের রাশিফল (১১ জুলাই)
কীভাবে আবেদন করবেন?
স্টেট ব্যাংকের এই পদে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- সর্ব প্রথম ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর ক্লার্ক নিয়োগ ২০২৬ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর আবেদন পত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট করুন।
তবে এক্ষেত্রে উল্লেখ করে রাখতে হয়, এই পদে আবেদন শুরু হয়েছে ৭ আগস্ট থেকে এবং আবেদন চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নিতে হবে বলে জানানো হয়েছে।
State Bank of India Official Notification: Download Now










