গ্যাস ওভেনের আঁচ কমে গেছে? জেনে নিন সহজে ঠিক করার উপায়

Published:

Gas Oven Low Flame Problem

অনন্যা সরকার, কলকাতা: গ্যাস ওভেন দীর্ঘসময় ব্যবহারের ফলে প্রায়ই আগুনের আঁচ কমে যাওয়া (Gas Oven Low Flame Problem) বা ধিমে হয়ে আসার সমস্যা দেখা দেয়। তখন ওভেন সারাইয়ের জন্য ছুটতে হয় সার্ভিসিং সেন্টারে বা বাড়িতে ডেকে পাঠাতে হয় মেকানিককে। তবে, বাড়িতেই এই সমস্যাটির সমাধানের খুব সহজ একটি উপায় রয়েছে, যা সঠিকভাবে অনুসরণ করলে মেকানিক ডাকার বাড়তি খরচ থেকে বাঁচতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত পদ্ধতিটি জেনে নেওয়া যাক। 

গ্যাস ওভেনের আঁচ বাড়ানোর উপায়

গ্যাস স্টোভের আগুনের তীব্রতা কমে যাওয়ার প্রধান কারণ হলো বার্নারের ভেতরে থাকা গ্যাস জেট বা নজল বন্ধ হয়ে যাওয়া। রান্নার সময় খাবারের অবশিষ্টাংশ, তেল, ময়লা বা কার্বন জমে নজলের ছোট ছিদ্রটি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে গ্যাস ঠিকমতো বার্নারে পৌঁছাতে পারে না। তবে কয়েকটি সহজ ধাপেই এই সমস্যাটি ঠিক করা সম্ভব। যেকোনো মেরামতের কাজ শুরুর আগে নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই গ্যাস সিলিন্ডারের মূল রেগুলেটরটি বন্ধ করে দিন এবং ওভেনটি পুরোপুরি ঠান্ডা হওয়ার সময় দিন।

এরপর, স্টোভের ওপর থেকে বার্নার ক্যাপ এবং প্লেটটি সরিয়ে ফেলুন। তারপর একটি স্ক্রু-ড্রাইভার বা রেঞ্চ ব্যবহার করে সাবধানে স্ক্রু খুলে ভেতরে থাকা গ্যাস নজল বা জেটটি বের করে আনুন। এরপর একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে জেটের গায়ে লেগে থাকা তেল-কালি মুছে ফেলুন। এরপর লাগবে একটি সরু তামার তার বা সরু লম্বা সূঁচ, যা জেটের ছোট ছিদ্রটির ভেতর ঢুকিয়ে কয়েকবার এদিক-ওদিক ঘুরিয়ে ভেতরে আটকে থাকা ময়লা বের করুন।

আরও পড়ুন: ভোঁতা ছুরি এখন ধারালো করুন বাড়িতেই, মেনে চলুন ৫ ঘরোয়া টিপস

এবার, পরিষ্কার করা গ্যাসের নজলটিকে ঠিক জায়গায় বসিয়ে স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। বার্নার ক্যাপ যথাস্থানে বসানোর পর গ্যাস রেগুলেটর চালু করতে হবে। পরিষ্কার করার পর স্টোভটি জ্বালালে দেখবেন, আগুনের আঁচ আগের মতো স্বাভাবিক ও জোরালো হয়ে গেছে। এই সহজ পদ্ধতিটি অনুসরণ করে আপনি নিজেই ঘরে বসে গ্যাস ওভেনের আঁচ কমে যাওয়ার সমস্যাটি নিখরচায় সমাধান করতে পারবেন।

আরওBurnerGas
google button