সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতায় আসার আগেই বিজেপি (Bharatiya Janata Party) কথা দিয়েছিল যে, বাংলার বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে (Unemployment Allowance)। প্রত্যাশা মতোই তৃণমূল কংগ্রেসকে একক সংখ্যাগরিষ্ঠতায় হারিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। সেই কারণে এবার বেকারদের মনে একটাই প্রশ্ন, তাহলে কবে থেকে এই প্রকল্পের ফর্ম ফিলাপ শুরু হবে? আর কবে থেকেই বা ব্যাঙ্কে মিলবে ৩০০০ টাকা? সবটা জানাবো এই প্রতিবেদনে।
যুবসাথী প্রকল্পের পাল্টা বিজেপির
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিল, যেখানে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল। তবে বিজেপি সেই প্রকল্পকে চ্যালেঞ্জ করে জানায় যে, ক্ষমতায় ফিরলে মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। আর যোগ্য কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত এই ভাতা চলবে।
বেশ কিছু সূত্র মারফৎ খবর, রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই আগামী জুন মাস থেকে হয়তো এই বর্ধিত বেকার ভাতা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। বিজেপির পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ অর্থাৎ ৯ মে ব্রিগেডের ময়দানে শপথ গ্রহণ করেছেন নতুন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা। ফলত সরকার গঠন এখন শেষ। কিন্তু এই মাসেই এই প্রকল্প চালু হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তাই অনুমান করা হচ্ছে, আগামী মাস থেকেই হয়তো এই প্রক্রিয়া শুরু হবে।
নতুন করে কি আবেদন করতে হবে?
এবার অনেকের মনে প্রশ্ন আসছে, যারা আগে যুবসাথী প্রকল্পের টাকা পেতেন তাদেরকে কি আবার নতুন করে আবেদন করতে হবে? বেশ কিছু সূত্র তথ্য অনুযায়ী, হয়তো আগের প্রকল্পে নাম থাকলেও নতুন প্রকল্পের সুবিধা নিতে গেলে প্রত্যেককে নতুন করে আবেদন করতে হবে। আর আবেদনের পর প্রতিটি আবেদনপত্র পুনরায় খতিয়ে দেখা হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে সেই আবেদনকারীকে যোগ্য হিসেবে বিবেচনা করে তাঁর অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন: ভারতের পাশেই মিলল ১১ হাজার ক্যারেটের বিরাট চুনির হদিশ, দাম কত জানেন?
উল্লেখ্য, বিজেপির ঘোষণা অনুযায়ী, মূলত যারা যোগ্য হওয়া সত্ত্বেও বর্তমানে কর্মহীন বা বেকার অবস্থায় রয়েছে তারাই একমাত্র এই প্রকল্পের টাকা পাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে মাধ্যমিক পাস করতে হবে, আর ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। নাহলে এই সহায়তা মিলবে না। যতদিন না পর্যন্ত তারা স্থায়ী কর্মসংস্থান পাচ্ছে, ততদিন এই আর্থিক সহায়তা পাওয়া যাবে বলেই জানানো হয়েছে বিজেপির তরফে।










