মাসের শুরুতে ফের কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: নভেম্বর মাসের প্রথম দিনেই মূল্যবান ধাতুর (Gold) বাজারে সাধারণ ক্রেতাদের জন্য দারুণ খবর। আন্তর্জাতিক মার্কেটে মুনাফা তোলার চাপ আর বিশ্ববাজারে চাহিদা হ্রাসের প্রভাবে আজ দেশের বাজারে সোনা এবং রুপো—উভয় ধাতুর দাম আবারও অনেকটাই কমে গেল। মাসের শুরুতে এই পতন মধ্যবিত্ত ক্রেতা এবং বিনিয়োগকারীদের মুখে ফুটিয়েছে হাসি। তবে কোন শহরে কত দামে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-এর রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,১০০  টাকায় (-২৬০০)

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৭,৩০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৭,৪৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৭,৩৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৯৫০ টাকায় (-২৭৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৮৮০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৯,০৩০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৯৩০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৪,১৬০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৪,১৬০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৪,৩১০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৪,২১০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,৮৩,৪৫০ টাকায় (-১৯৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,০০,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,০০,০০০ টাকায়।

আরও পড়ুন: ‘আমি এখনও জেলের বাইরে কী করে?’ বিজেপিকে আক্রমণ করে প্রশ্ন অভিষেকের

পতন হল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা। আজ ২৬০০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১০০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা। আজ ২৭৫০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ টাকা। এদিকে গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ১ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকায়। আজ ১৯৫০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৪৫০ টাকায়।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button