সৌভিক মুখার্জী, কলকাতা: গত কয়েকদিন টানা দরপতনের পর আজ ফের ঊর্ধ্বমুখী সোনা এবং রুপোর বাজার দর (Gold Price)। আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই দুই ধাতুর চাহিদায় সামান্য বদল এবং মার্কিন ডলারের স্থিতিশীলতার কারণে দেশীয় বাজারে সামান্য ঊর্ধ্বগতি সোনা এবং রুপোর বাজার দর। ফলে বিনিয়োগ করে থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের মুখ কপালে যে চিন্তার ভাঁজ পড়ল তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি উৎসবের মরসুমের আগে চাহিদা কিছুটা প্রভাবিত হচ্ছে। কিন্তু আগামী দিন দাম কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৫,৯০০ টাকায় (+৮৫০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৯৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,১০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,০০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,০০০ টাকায় (+৯০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৯৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,১০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,০০০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৯৬০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৯৬০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,১০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,০১০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৫,৪০০ টাকায় (+২৯৫০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪০,০০০ টাকায়।
আরও পড়ুন: ফের বিশবাঁও জলে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প, থমকে গেল ভাবাদিঘির কাজ
কিছুটা হলেও সোনা, রুপোর দাম
গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৫ হাজার ৫০ টাকায়। তবে আজ ৮৫০ টাকা দাম বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৯০০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪২ হাজার ১০০ টাকা। কিন্তু আজ দাম বেড়েছে ৯০০ টাকা এবং নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার টাকা। এদিকে গতকাল কলকাতার বাজারে রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২২ হাজার ৪৫০ টাকা। তবে আজ দাম বেড়েছে ২৯৫০ টাকা এবং নতুন দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।










