বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে ভারতের ডিজিটাল পেমেন্ট বা ডিজিটাল লেনদেন (Digital Payment) লাফিয়ে বেড়েছে। স্মার্টফোন কেনা থেকে শুরু করে বাজার করা সব ক্ষেত্রেই অনলাইন পেমেন্ট ব্যবহার করতে পছন্দ করেন অনেকেই। তবে অনলাইন পেমেন্টের ব্যবহার বৃদ্ধির সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল জালিয়াতি। তাড়াহুড়োর বসে QR স্ক্যান করে পেমেন্ট করতে গিয়ে জালিয়াতির শিকার হন অনেকেই। এবার সেটাই রোধ করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। শোনা যাচ্ছে, অনলাইন জালিয়াতি রুখতে এবার একবারে 10 হাজারের বেশি লেনদেনের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম চালু করতে পারে RBI।
একবারে 10 হাজারের বেশি পেমেন্ট করা যাবে না?
দিনের পর দিন বেড়ে চলা জালিয়াতি আটকাতে এবার বড় পদক্ষেপ নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিপোর্ট অনুযায়ী, RBI একবারে 10 হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে 1 ঘন্টার একটি কুলিং পিরিয়ড রাখার প্রস্তাব দিয়েছে। আর এই প্রস্তাব গৃহীত হলে 10 হাজার টাকার বেশি অনলাইন পেমেন্টের ক্ষেত্রে 1 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। কেন্দ্রীয় ব্যাঙ্কটি মনে করে, এই বিশেষ ব্যবস্থা চালু করলে একদিক থেকে জালিয়াতি রোধ করা গেলেও সাধারণ মানুষ অনলাইন পেমেন্ট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন।
RBI তাদের এক প্রস্তাবে জানিয়েছে, সাধারণ ব্যক্তি, কোনও প্রতিষ্ঠান বা যেকোনও ক্ষেত্রে একবারে 10 হাজার টাকার অনলাইন পেমেন্টের ক্ষেত্রে 1 ঘন্টার একটি কুলিং পিরিয়ড সেট করা হোক। এর ফলে ওই অর্থ প্রাপকের কাছে পৌঁছতে 1 ঘন্টা সময় লাগবে। এরমধ্যে দিয়ে সেই সব জালিয়াতি রোধ করা যাবে যেখানে সাধারণত গ্রাহকদের দ্রুত পেমেন্ট করতে বলে ফাঁসানো হয়! শোনা যাচ্ছে, ওই এক ঘণ্টার মধ্যে প্রেরক যাচাই করে নিতে পারবেন তিনি সঠিক জায়গায় টাকা পাঠাচ্ছেন কিনা। যদি ভুল ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে তড়িঘড়ি পেমেন্ট ক্যান্সেল করার অপশন থাকতে পারে।
অবশ্যই পড়ুন: ক্রিকেট ছেড়ে এবার টেনিসের ময়দানে নামবেন বিরাট কোহলি? চাইছেন তিনি!
এদিকে, কেন্দ্রীয় ব্যাঙ্কের এমন প্রস্তাবের বিরোধিতা করছেন অনেকে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের যুক্ত ব্যক্তিদের একাংশের দাবি, এই ধরনের সিদ্ধান্ত দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। একজন ব্যক্তি যিনি 10 হাজার টাকার বেশি দামের স্মার্টফোন কিনবেন তাঁর পক্ষে দোকানে গিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব নয়।










