পাহাড়, নদী, জঙ্গলের মেলবন্ধন রয়েছে পশ্চিমবঙ্গের শেষ গ্রামে, যাবেন নাকি?

Published:

Bengal Last Village

সহেলি মিত্র, কলকাতাঃ ভোট শেষ। এদিকে সামনেই রয়েছে গরমের ছুটি। আপনারও কি মন এখন উরুউরু করছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য? কিন্তু কোলাহল পছন্দ নয়? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক অফবিট জায়গা সম্পর্কে খোঁজ দেব যেখানে না হয়তো আপনি কখনও গিয়েছেন বা জায়গাটির নাম শুনেছেন। আজ কথা হবে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম (Bengal Last Village) নিয়ে। এটি এমন একটি গ্রাম যেখানে গেলে মনে হবে এটা ভারতে তাও আবার পশ্চিমবঙ্গে? প্রকৃতি যেন এই গ্রামে নিজের সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে। তাহলে চলুন আর দেরি না করে বিশদে জেনে নেওয়া যাক।

ঘুরে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম থেকে

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম কোনটি? নামই বা কী? তাহলে জানিয়ে রাখি, আজ যে জায়গাটি সম্পর্কে আলোচনা হবে সেটির নাম হল ‘তুরতুরি গ্রাম’ (Turturi) বা ‘তুরতুরি খান্দা।’ হ্যাঁ একদম ঠিক শুনেছেন। গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য কে না চায়। আর ডেস্টিনেশন যদি পাহাড় হয় তাহলে তো ভ্রমণের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। এই ‘তুরতুরি গ্রাম’ হল তেমনই এক সুন্দর এবং মন ভালো করা জায়গা।

এই ‘তুরতুরি গ্রাম’ আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় একদম ভুটান সীমান্তে অবস্থিত। এখানে খুব কাছেই রয়েছে বক্সার জঙ্গল ও সারি সারি চা বাগান যেখানে আপনি অনায়াসেই ঘুরে আসতে পারবেন। এরকম পাহাড়, জঙ্গল, নদীতে ঘুরতে যেতে কার না মন চায়। যেহেতু কাছেই বক্সা টাইগার রিজার্ভ রয়েছে ফলে আপনি অনেক নাম না জানা পশু পাখির আওয়াজ এবং কপাল ভালো দেখলে তাঁদের দেখাও পেয়ে যেতে পারবেন।

তুরতুরি থেকে ঘুরে আসুন ভুটানঘাট

আরও একটি সুন্দর জায়গা হল ভুটানঘাট। তুরতুরি থেকে কাছেই। এই ভুটানঘাট যেন এক স্বপ্নের নগরী। পাহাড়, নদী, জঙ্গলের এক দুর্দান্ত কম্বিনেশন আপনি এই জায়গায় দেখতে পারবেন। ভুটানঘাট, যেখানে একপাশে বক্সা টাইগার রিজার্ভ-এর গভীর অরণ্য, আর অন্যপাশে ভুটান-এর পাহাড়ি সৌন্দর্য মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলের তোর্সা নদী। সে এক অপরূপ দৃশ্য।

আরও পড়ুনঃ পার্লারে আর খরচ নয়, চুল পড়া ও শুষ্কতা কমাতে মেনে চলুন এই নিয়ম

কীভাবে যাবেন তুরতুরি?

এখন নিশ্চয়ই ভাবছেন এই তুরতুরি কীভাবে যাবেন? আলিপুরদুয়ার জংশন থেকে তুরতুরির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ট্রেনে করে আপনাকে আগে আলিপুরদুয়ার যেতে হবে। এরর সেখান থেকে গাড়ি ভাড়া করেই পৌঁছে যেতে পারেন তুরতুরিতে।