বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যেক স্মার্টফোনে আধার অ্যাপ থাকা বাধ্যতামূলক করতে বড় পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রীয় সরকার (Aadhaar App In Smartphone)। যদিও নরেন্দ্র মোদির সরকারের এমন প্রস্তাবের খোলাখুলি বিরোধিতা করেছিল বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি। মূলত সে কারণেই প্রবল চাপে পড়ে এবার সেই প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র। এর ফলে আর স্মার্টফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক হচ্ছে না।
ঠিক কোন কারণে প্রস্তাব প্রত্যাহার করে নিল কেন্দ্র?
অ্যাপেল থেকে শুরু করে স্যামসং সহ অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলিকে তাদের ফোনে আধার অ্যাপ প্রি ইনস্টল করে রাখতে হবে, এমন নির্দেশ দিয়েছিল UIDAI। তবে গত মার্চ মাসে রয়টার্সের এক রিপোর্টে দাবি করা হয়, স্মার্টফোনে আধার অ্যাপের প্রয়োজনীয়তা সহ অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলি নিয়ে UIDAI তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে জানায়। তারপরই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক অ্যাপেল, গুগল ও স্যামসং এর মতো স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলির স্মার্টফোনে আধার অ্যাপের প্রি ইনস্টল কতটা বাধ্যতামূলক সে বিষয়টি স্পষ্ট বিবেচনা করে।
পরবর্তীতে গতকাল অর্থাৎ শুক্রবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে UIDAI একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, স্মার্টফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক করার পক্ষে নয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এ নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে দিয়েছে তারা। যদিও এমন ভাবনার পেছনে কোন কারণ তা উল্লেখ করেনি তথ্যপ্রযুক্তি মন্ত্রক। মূলত সে কারণেই UIDAI জানায়, আধার অ্যাপ স্মার্টফোনে আগে থেকে ইন্সটল করার বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়া যাচ্ছে না। তবে এই প্রস্তাব বাতিল করার আগে তথ্য প্রযুক্তি মন্ত্রক একবার ইলেকট্রনিক্স শিল্পের অংশীদারীদের সাথে আলোচনা করে নিয়েছে। পরবর্তীতে সমস্ত আলাপ আলোচনার পর আধার অ্যাপ নিয়ে প্রস্তাব ফিরিয়ে নেয় কেন্দ্রীয় সরকার।
অবশ্যই পড়ুন: শুধুই ব্যর্থতা, চাকরি যাচ্ছে KKR-র প্রধান কোচ নায়ারের? প্রকাশ্যে বিকল্প নাম
প্রসঙ্গত, আধার অ্যাপ প্রত্যেকটি মানুষের স্মার্টফোনে বাধ্যতামূলক করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল UIDAI। কিন্তু এর পেছনে কোন উদ্দেশ্য কাজ করেছে? খোঁজ নিয়ে জানা যায়, প্রত্যেক স্মার্টফোনে আধার অ্যাপের প্রি ইনস্টলেশন করার নেপথ্যে মূল উদ্দেশ্য ছিল দেশের সাধারণ মানুষের জন্য আধারের ব্যবহার সহজ করা। পাশাপাশি এমন অনেকেই যাঁরা স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করতে পারেন না। তাই আধার অ্যাপ আগে থেকে ফোনে ইনস্টল থাকলে সুবিধা হবে সাধারণ মানুষেরই, এমনটাই যুক্তি দিয়েছিল কেন্দ্রীয় সরকার।










