লাগবে না আধারের OTP, মোবাইল নম্বর লিংক, নতুন পরিষেবা UIDAI-র

Published:

Aadhaar Card related works without OT

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধার কার্ড (Aadhaar Card) মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা না থাকলে ঠিক কতটা সমস্যায় পড়তে হয় তা কম বেশি জানেন ভারতীয়রা। আধার সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ কাজ করতে গেলেই প্রয়োজন হয় OTP-র। এদিকে মোবাইল নম্বরের সাথে গুরুত্বপূর্ণ নথিটির সংযুক্তিকরণ না থাকায় পাওয়া যায় না ওয়ান টাইম পাসওয়ার্ড। ফলে আটকে থাকে কাজ। তবে এবার এই সমস্যার সমাধান বাতলে দিল UIDAI। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, এবার থেকে আধার কার্ড মোবাইল নম্বরের সাথে লিঙ্ক না থাকলেও OTP ছাড়াই করা যাবে আধার সম্পর্কিত বেশ কয়েকটি কাজ।

OTP ছাড়াই করা যাবে এই কাজ

UIDAI জানিয়ে দিয়েছে, এবার থেকে OTP না দিয়েই একজন ব্যক্তি আধারের পিভিসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র ফেস অথেন্টিকেশনের। এই বিশেষ ফিচারের মধ্যে দিয়ে একজন ব্যক্তি নিজের পরিচয় যাচাই করতে পারবেন। যাঁরা মূলত নিজেদের মোবাইল নম্বর হারিয়ে ফেলেছেন কিংবা আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করেননি তাদের জন্য এই সিদ্ধান্ত যথেষ্ট স্বস্তির।

OTP ছাড়া কীভাবে PVC আধার পাবেন?

ওটিপি ছাড়াই PVC আধার কার্ড পেতে হলে প্রথমে যেতে হবে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে অর্ডার আধার পিভিসি কার্ড অপশনে ক্লিক করুন। এরপর আপনার আধার নম্বর বা ভার্চুয়াল আইডিতে ঢুকতে পারবেন। সেখান থেকে আপনাকে প্রাথমিক কিছু তথ্য দিতে হবে। পরবর্তীতে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অর্থাৎ নিজের মুখমণ্ডল দেখিয়ে পরিচয় যাচাই করে পেমেন্ট করে দিলেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে আপনার পিভিসি আধার।

অবশ্যই পড়ুন: মে মাসে ভাসতে পারে বাংলা! বাড়ছে বন্যার আশঙ্কা, বড় আপডেট আবহাওয়া দফতরের

OTP ছাড়া দ্রুত ডাউনলোড করে নিন আধার কার্ড

কোনও রকম ওটিপি না দিয়েই তৎক্ষণাৎ আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে হলে প্রথমে অফিসিয়াল আধার অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর অ্যাপ খুলে ডাউনলোড আধার অপশনে ক্লিক করুন। সেখান থেকে নিজের আধার নম্বর দিয়ে UIDAI বা VID তে প্রবেশ করতে হবে। এরপর ক্যামেরা চালু করার অনুমতি দিয়ে নিজের মুখমণ্ডল দেখিয়ে ফেস স্ক্যান করার মাধ্যমে নিজের আধার কার্ডের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন আপনি।

এক্ষেত্রে বলে রাখি, আধারের পিডিএফ ডাউনলোড করার পর সেটি খুলতে হলে আপনার নামের প্রথম চারটি অক্ষর বড় হাতে লেখার পর তার সাথে নিজের জন্ম সাল বসিয়ে দিতে হবে। উদাহরণ হিসেবে বলি, আপনার আধারের পিডিএফ এর পাসওয়ার্ড আপনার নামের প্রথম চারটি অক্ষর ধরুন RITU এবং জন্ম সাল, 2005 এ জন্ম হলে 05 অর্থাৎ RITU05 আপনার পাসওয়ার্ড।