ইনডোর প্ল্যান্টেই হবে অশুভ শক্তির বিনাশ! সৌভাগ্য ফেরাতে আজই আনুন এই ৪ গাছ

Published:

Indoor Plants

প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবেশের কথা মাথায় রেখে যেমন বাইরে গাছ লাগানো জরুরি, ঠিক তেমনই ঘরের ভেতরে সবুজের ছোঁয়া (Indoor Plants) থাকা বেশ প্রয়োজন। সারা দিনের কর্মব্যস্ততার শেষে শরীর যখন বেশ ক্লান্ত হয়ে যায় তখন এই সজীব গাছগুলি (Plants) বদলে দেয় জীবনযাত্রা। ঘরে অক্সিজেন বৃদ্ধি করে আমাদের মন ও শরীর যে শুধু তরতাজা করে তাই নয়, এটি ঘর থেকে অশুভ শক্তিও দূর করে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন কোন গাছ বাড়িতে পজিটিভ এনার্জি (Positive Energy) নিয়ে আসে।

লাকি ব্যাম্বু

বাস্তু মতে, লাকি ব্যাম্বু ঘরে সৌভাগ্য এবং আনন্দের বার্তা নিয়ে আসে। তবে অবশ্যই সেই গাছের যত্ন নেওয়া খুব জরুরি। জানা গিয়েছে, লাকি ব্যাম্বুর কাণ্ডের সংখ্যার ওপর ভিত্তি করে এটি স্বাস্থ্য ও অর্থ লাভের সহায়ক হয়। আর এই গাছের সৌন্দর্য গৃহসজ্জার জন্য বেশ জনপ্রিয়।

তুলসী

হিন্দু শাস্ত্রে তুলসী গাছের এক আলাদাই ভূমিকা রয়েছে। এটি কেবল ভেষজ গুণেই সমৃদ্ধ নয়, বাস্তু মতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে বেশ কার্যকরী। তাইতো কম বেশি সকলেই পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে তুলসী গাছ বাড়িতে রোপণ করে। এছাড়াও সর্দি, কাশির সময় এই গাছের পাতার রস খাওয়া বেশ ভালো। বাড়ির মূল ফটকের সামনে তুলসী গাছ লাগানো উচিত। এর ফলে শুভ শক্তি বাড়িতে প্রবেশ করে।

মানিপ্ল্যান্ট

সংসারের আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে মানিপ্ল্যান্টের জুড়ি মেলা ভার। এটি ঘরের অশুভ শক্তি নষ্ট করে শুভ শক্তি প্রদান করে। এটি বাতাস থেকে টক্সিন দূর করে মানসিক চাপ কমাতে সাহায্য করে। ড্রয়িং রুম বা পড়ার ঘরে এই গাছ রাখা সবচেয়ে ভালো। কিন্তু মানিপ্ল্যান্ট শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ লক্ষণ। যখনই মানিপ্ল্যান্ট শুকিয়ে যাবে তখনই সেটি ফেলে দিতে হবে।

আরও পড়ুন: বাড়ির উঠোনে লাগান এই গাছগুলো, বাপ বাপ বলে পালাবে সাপ

স্নেক প্ল্যান্ট

ইনডোর প্ল্যান্টগুলির মধ্যে অন্যতম হল স্নেক প্ল্যান্ট। অন্দরসজ্জার পাশাপাশি স্নেক প্ল্যান্ট ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে। মশার ধূপ, রান্নাঘর কিংবা বাথরুমের দূষণের ফলে ঘরের বাতাস দূষিত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেকেই এই ধরনের গাছ রোপণ করে। অর্থাৎ এই গাছ বাড়ির স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য খুব উপকারী।

প্রসঙ্গত, যেকোনো ইনডোর প্ল্যান্ট ঘরের দক্ষিণ পূর্ব দিকে এবং উত্তর পশ্চিম দিকে লাগানো ভালো, এবং অবশ্যই তা যেন মাঝারি উচ্চতার গাছ হয়। পাশাপাশি কাঁটা আছে এমন কোনও গাছ বাড়িতে লাগাবেন না। এতে নেগেটিভ শক্তি বেশি আকর্ষিত হয়।