অনন্যা সরকার, কলকাতা: সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য বড় খবর। বদল এসেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana), পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office RD) সহ একাধিক সরকারি প্রকল্পের নিয়মে। পোস্ট অফিসের প্রকল্পে অর্থ জমা ও তোলার নিয়মে বড় পরিবর্তন (Post Office New Rule) এনেছে সরকার । আসুন এই নয়া নিয়মগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
সরকারি প্রকল্পের নিয়মে এসেছে বদল
গত ২২ জুন সরকারের তরফে একরি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, পোস্ট অফিসে টাকা জমা ও তোলার জন্য আর কোনো কাগজের ফর্ম পূরণ করার দরকার নেই। এই কাজ বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতির সাহায্যে আঙুলের ছাপের মাধ্যমেই করা যাবে। ১ নম্বর ফর্ম ছাড়াই এখন ব্রাঞ্চ পোস্ট অফিসগুলিতে (BO) ডাক বিভাগের নতুন ‘ড্রিম’ (DREAM) অ্যাপ্লিকেশনের মাধ্যমে মিলবে ডিজিটাল পরিষেবা।
নতুন নিয়ম অনুযায়ী, আধার বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে ৫০,০০০ হাজার পর্যন্ত জমা দেওয়া যাবে। এর জন্য লাগবে না কোন পে-ইন-স্লিপ বা জমার ফর্ম। এই সুবিধা মিলবে সুকন্যা সমৃদ্ধি যোজনা, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (POSA) এবং রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে। আবার, পোস্ট অফিস সেভিংস একাউন্ট থেকে কোনও উইথড্রয়াল ফর্ম ছাড়াই বায়োমেট্রিকের সাহায্যে ২০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে। তবে এই নিয়ম শুধুমাত্র সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য, জয়েন্ট বা মাইনর (নাবালক) অ্যাকাউন্টে এই সুবিধা মিলবে না।
মনে রাখতে হবে, জমার ক্ষেত্রে ৫০,০০০ টাকা এবং তোলার ক্ষেত্রে ২০,০০০ টাকার বেশি টাকা জমা বা তোলার প্রয়োজন হলে ডিজিটাল পদ্ধতিতে কাজ হবেনা, তার জন্য পুরনো নিয়মই বহাল রাখা হয়েছে। এই ক্ষেত্রে কাগজের ফর্ম পূরণ করা এবং নির্দিষ্ট অ্যাকাউন্টস অফিসের অনুমোদন প্রয়োজন।
আরও একটি নিয়মে এসেছে বদল। আগে নিয়ম ছিল, গ্রাহক যে পোস্ট অফিস ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্ট থেকেই তাকে লেনদেন করতে হবে। অন্য কোনো ব্রাঞ্চে থেকে তার কাজ করতে পারবেন না। তবে নতুন নিয়ম অনুযায়ী, আধার-লিঙ্কড ই-কেওয়াইসি (e-KYC) করা গ্রাহকরা যেকোনো পোস্ট অফিসের ব্রাঞ্চ থেকেই তাদের টাকা জমা দেওয়া এবং তোলার কাজ করতে পারবেন। কিন্তু আধারের সাথে যুক্ত নেই এমন অ্যাকাউন্টের গ্রাহকরা এই সুবিধা থেকে বঞ্চিত। এক্ষেত্রে তাদের হোম ব্রাঞ্চেরই শরণাপন্ন হতে হবে।
আরও পড়ুনঃ আফ্রিকার সবথেকে ধনী দেশে মোদি, জানুন ভারতের ১০০ টাকা সেশেলসে কত?
তবে, নিরাপত্তা বাড়াতে ও ডিজিটাল জালিয়াতি আটকাতে নতুন নিয়ম অনুসারে আগামী ১ সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। সেপ্টেম্বর মাসের পরেও যদি কোন গ্রাহকের মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে তিনি ড্রিম অ্যাপের সাহায্য ই-কেওয়াইসি বা কোনও আধার-ভিত্তিক ট্রানজাকশন করতে পারবেন না।










