সৌভিক মুখার্জী, কলকাতা: শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম স্কলারশিপ চালু করে রেখেছে। এমনকি বিভিন্ন প্রাইভেট কোম্পানিও দিয়ে থাকে মোটা অংকের টাকা স্কলারশিপ। তবে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য এবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের আওতায় লেবার ওয়েলফার অর্গানাইজেশন দারুণ একটি স্কলারশিপের (LWF Scholarship) সুযোগ নিয়ে এসেছে। এমনকি এই স্কলারশিপে ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মেলে। বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দারুণ স্কলারশিপ
বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাতে অর্থাভাব বাঁধা হয়ে না দাঁড়ায় তার জন্য কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে এই স্কলারশিপ চালু করা। চলতি শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যেই এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এমনকি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক লেবার ওয়েলফার ফান্ডের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপটি এলডব্লিউএফ স্কলারশিপ নামেও পরিচিত। বিশেষ করে বিড়ি শ্রমিক বা সিনেমা কর্মীদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। এমনকি প্রথম শ্রেণী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রফেশনাল ডিগ্রির জন্য পঠরত ছাত্রছাত্রীরা সুবিধা পায়।
কত টাকা সাহায্য করা হয়?
এই স্কলারশিপে বিশেষ করে প্রথম শ্রেণী থেকে উচ্চ শিক্ষার বিভিন্ন প্রফেশনাল কোর্স পর্যন্ত সহায়তা করা হয়। তবে আর্থিক সহায়তার পরিমাণ নির্দিষ্ট কোর্স অনুযায়ী প্রদান করা হয়। যেমন—
- প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বছরে ১০০০ টাকা।
- পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বছরে ১৫০০ টাকা।
- নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে ২০০০ টাকা।
- একাদশ থেকে দ্বাদশ শ্রেণী ৩০০০ টাকা।
- আইটিআই বা পলিটেকনিক কিংবা সাধারণ স্নাতক কোর্স করলে ৬০০০ টাকা।
- প্রফেশনাল কোর্স করলে ২৫,০০০ টাকা।
কারা আবেদনের জন্য যোগ্য?
এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীর কিছু যোগ্যতা পূরণ করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী ছাত্র বা ছাত্রীর পিতা কিংবা মাতাকে অবশ্যই বিড়ি শ্রমিক কিংবা সিনেমা কর্মী হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- পড়ুয়াকে কোনও সরকারি অথবা সরকার পোষিত স্কুল বা কলেজে পঠরত হতে হবে।
আরও পড়ুন: কেন টিম ইন্ডিয়া থেকেই বাদ পড়লেন সঞ্জু স্যামসন? জানালেন BCCI কর্মকর্তা
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- সর্বপ্রথম ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি-র অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করে দিতে হবে।
তবে হ্যাঁ, এই স্কলারশিপের মধ্যে দুটি ভাগ রয়েছে। প্রিম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। প্রিম্যাট্রিকে আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬ এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬।










