সৌভিক মুখার্জী, কলকাতা: গ্যাসের সংকটের মধ্যে এমনিতেই চড়া দামে এলপিজি কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এরই মধ্যে কেন্দ্র সরকারের বড় ঘোষণা, এলপিজির সঙ্গে ই-কেওয়াইসি (LPG e-KYC) না করলে তিনগুণ বেশি দামে কিনতে হবে সিলিন্ডার। এমনকি এই ই-কেওয়াইসি করার সময় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট শেষ তারিখ। তার মধ্যেই করতে হবে এই কাজ। নাহলে মিলবে না ভর্তুকির টাকা থেকে শুরু করে এলপিজি পরিষেবা।
তবে কেন্দ্র এই ঘোষণা করার পর থেকেই গ্যাসের অফিস কিংবা সাইবার ক্যাফেতে সাধারণ মানুষের লাইন পড়ছে। অনেকেই বুঝতে পারছেন না অনলাইনে কীভাবে এই ই-কেওয়াইসি করবেন। জানলে অবাক হবেন, হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে কয়েকটি ধাপের মাধ্যমেই আপনি বাড়িতে বসে এই কাজ করে নিতে পারবেন। এর জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। কীভাবে করবেন তা জানাব এই প্রতিবেদনে।
কীভাবে এলপিজির ই-কেওয়াইসি করবেন?
বাড়িতে বসে এলপিজির ই-কেওয়াইসি করার জন্য আপনাকে শুধুমাত্র কয়েকটি প্রসেস ফলো করতে হবে।
- প্রথমে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে IndianOil One অ্যাপটিকে ডাউনলোড করুন।
- এরপর নিজে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
- এরপর নিজের একটি বৈধ ইমেইল আইডি বসাতে হবে। তারপর ওটিপি এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিন।
- এরপর নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আইডি বলতে গেলে এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
- লগইন করার পর উপরের বামদিকে যিনি উপভোক্তা তার ছবি এবং নাম দেখাবে।
- এরপর ডানদিকে সার্চ আইকনে ক্লিক করুন।
- তারপর যে লিস্ট ওপেন হবে, সেখান থেকে একটু নিচে আসলে e-KYC অপশন পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে নতুন একটি ট্যাব ওপেন হবে। সেখানে আপনি আপনার শেষ ই-কেওয়াইসি কীসের মাধ্যমে করেছেন তা দেখতে পাবেন।
- এরপর নিচের দিকে একটি চেকবক্স দেখতে পাবেন। সেই চেকবক্সে ক্লিক করলে ফেস স্ক্যান অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
আরও পড়ুন: “মরে যেতাম, হামলার পিছনে দায়ী…” হালিশহর কাণ্ডে বিস্ফোরক দাবি মমতার
- এরপর আপনার সামনে Aadhaar FaceRD বলে একটি অ্যাপ্লিকেশন ইন্সটল করার অপশন আসবে। সেটিকে ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে আবার ব্যাক করে আগের অ্যাপে ফিরুন।
- এরপর সেখানে ফেস স্ক্যান অপশনটি আবার দেখতে পাবেন। সেখানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটি গোল বক্স ওপেন হবে। সেখানে উপভোক্তাকে তার মুখ বসাতে হবে এবং চোখ ব্লিংক করতে হবে।
- এরপর সঠিকভাবে স্ক্যান হয়ে গেলে সাবমিট করতে বলবে। এবং সেখানে আপনি একটি সবুজ টিক দেওয়া অপশন পাবেন এবং নিচে লেখা থাকবে e-KYC Completed।










