জমজমাট নিরামিষ মেনু, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল পনিরের মুইঠ্যা

Published:

Muithya With Paneer

প্রীতি পোদ্দার, কলকাতা: নিরামিষ রান্নার দিনে পনিরের জুড়িমেলা ভার। এদিকে নিরামিষ রান্না দেখলেই অনেকেরই মুখ বেজার হয়ে যায়। কারণ পনিরের (Paneer) একঘেয়েমি রেসিপি (Recipe) খেতে খেতে অনেকেরই মুখ পচে যায়। তাই স্বাদে টুইস্ট আনতে আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এল এক দুর্দান্ত পনিরের রেসিপি, আর সেটি হল পনিরের মুইঠ্যা (Muithya With Paneer)। অনেকতো খেলেন আমিষ মুইঠ্যা, এবার না হয় এই নিরামিষ মুইঠ্যা ট্রাই করুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ হবে অসাধারণ।

উপকরণ

পনিরের মুইঠ্যা রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল – পনির, টমেটো, আদা, সেদ্ধ আলু, নুন, শুকনো লঙ্কা, ভাজা মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, তিল, কাজু, জিরে, ঘি, টক দই, গরম মশলা, কসুরি মেথি, চিনি

রান্নার পদ্ধতি

পনিরের মুইঠ্যা রান্নার জন্য প্রথমে একটি বাটিতে পনির গুঁড়ো করে নিতে হবে। তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু, নুন, ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার ছোট ছোট মুইঠ্যা গড়ে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে টমেটো কুচি, আদা কুচি, তিল, কাজু এবং শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে সামান্য ঘি গরম করে তার মধ্যে বানিয়ে রাখা মুইঠ্যা গুলো ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ।

আরও পড়ুন: ভাপা বা মালাইকারি নয়, ট্রাই করুন কচুর লতি ও নারকেল দিয়ে চিংড়ি, চেটেপুটে খাবে সবাই

একে একে সব পনিরের মুইঠ্যাগুলো ভেজে নেওয়ার পর একই কড়াইতে আরও একটু ঘি গরম করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এরপরই আদা এবং টমেটোর মিশ্রণটা ঢেলে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে সামান্য নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি, জিরে দিয়ে নাড়াচাড়া করতে হবে। মশলাটা একটু কষে গেলেই দিয়ে দিতে হবে ফেটানো টক দই এবং সামান্য জল। গ্রেভিটা ঘন হয়ে এলে এবার ওর মধ্যে ভেজে রাখা মুইঠ্যা গুলো দিয়ে দিতে হবে। নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিলেই তৈরি পনিরের মুইঠ্যা।

আরও Cooking Paneer Recipe