সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২২ নভেম্বর, রবিবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। দৈনন্দিন জীবনে গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের কর্মক্ষেত্র, অর্থভাগ্য এবং ব্যক্তিগত সম্পর্কের উপরে গভীর প্রভাব ফেলে। নতুন দিন শুরু করার আগেই জেনে নিন আপনার রাশির ভাগ্যে ঠিক কী লেখা রয়েছে। আজ কোন রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ, আর কাদের একটু সাবধানে পথ চলতে হবে? জেনে নিন দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশির আজকের রাশিফল
আজ নিজের ভেতর বিশ্বাস রাখতে হবে। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন। নিজের টাকা খরচ করার প্রয়োজন পড়বে না। কারণ, পরিবারের কোনও বয়স্ক ব্যক্তি আপনাকে টাকা দিতে পারে। আজ আত্মীয়স্বজন বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে আজ সন্ধ্যাবেলা বিশেষভাবে কাটবে। ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে।
প্রতিকার: সুস্থ থাকার জন্য পূর্বদিকে মুখ করে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি
বিরক্তি বা অস্বস্তিকর অনুভূতিতে আজ আপনার সমস্যা হতে পারে। আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। বন্ধু এবং কাছের মানুষরা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রেমের জীবনকে মজবুত করতে চাইলে অন্যদের কথায় আপনার প্রেমিকাকে বিচার করতে যাবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কারও প্রভাবে আপনার জীবনসঙ্গীর সাথে ঝগড়া হতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য গাছপালার মুকুল এবং কড়ি ছিঁড়বেন না।
মিথুন রাশি
মানসিক এবং শারীরিক ক্লান্তি দূর করার জন্য আজ বিশ্রাম বা পুষ্টিকর খাবার খাওয়া উচিত। জুয়া খেলা লাভজনক হতে পারে। বয়স্করা তাদের অযৌক্তিক দাবি নিয়ে আপনাকে বিরক্ত করতে পারে। আজ নতুন বা সৃজনশীল কিছু করার জন্য দিনটি ভালো। জীবনসঙ্গী আপনার সাথে ভালোভাবে আচরণ করবে। আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে পারেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্য একদম ভালো থাকবে না এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে জলীয় উপাদানযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি
আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। এটি আপনাকে সুস্থ রাখবে। কারও সাহায্য ছাড়াই অর্থ উপার্জন করতে পারবেন। কেউ কেউ গয়না বা গৃহস্থলীর জিনিসপত্র কিনতে পারেন। আজ সত্যিকারের ভালোবাসা উপভোগ করতে পারবেন। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। অর্থ নিয়ে কোনও রকম সমস্যা হবে না এবং ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ বিবাহিত জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে তামা বা সোনার চুড়ি পরার চেষ্টা করুন।
সিংহ রাশি
আজ আপনার খিটখিটে আচরণ জীবনসঙ্গীর সাথে সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে। এমন কোনও পদক্ষেপ নেওয়ার আগে পরিণতির কথা বিবেচনা করতে হবে। আজ মেজাজ বদলানোর জন্য চেষ্টা করতে হবে। কমিশন, লভ্যাংশ বা রয়ালিটি থেকে লাভবান হতে পারেন। সন্তানরা একসাথে আরও বেশি সময় কাটাতে চাইবে। দাম্পত্য জীবনের অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করবেন। সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবন নিয়ে কিছু রসিকতা পড়তে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বিধবাদের সাহায্য করার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ আপনার সন্ধ্যাবেলা নানারকম অনুভূতিতে পরিপূর্ণ থাকবে। তবে কিছুটা চাপপূর্ণ হতে পারে। দুশ্চিন্তা করার প্রয়োজন পড়বে না। আজ আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সমাধানের জন্য বাবা বা পিতৃতুল্য কোনও ব্যক্তির পরামর্শ নিতে পারেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর কোনও আত্মীয়কে দেখতে যেতে পারেন। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। পরিস্থিতি কাটিয়ে ওঠার ইচ্ছাশক্তি নিজের ভেতর রাখা উচিত।
প্রতিকার: দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য জাফরান ব্যবহার করার চেষ্টা করুন।
তুলা রাশি
স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ থাকবে না। চারপাশের মানুষ আপনাকে উৎসাহিত করবে। অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক বোঝা বাড়িয়ে দেবে। পরিবারের সদস্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কাল্পনিক দুশ্চিন্তা দূরে সরিয়ে রেখে আপনার সঙ্গীর সাথে রোমান্টিক সময় কাটানো উচিত। কোনও কারণে আজ আপনি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিতে পারেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া উচিত।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে বাড়ির লকারে রুপোর জিনিসপত্রের সাথে কিছু বাসমতি চাল রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
চোখের রোগীদের দূষিত এলাকা এড়িয়ে চলা উচিত। এতে তাদের চোখের আরও ক্ষতি হতে পারে। আজ গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং আর্থিক লাভ হতে পারে। সার্বিকভাবে আজকের দিনটি আপনার জন্য মঙ্গলজনক। যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতেন সে আপনার বিশ্বাস ভাঙতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন আপনি।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে জলে ডাব ফেলে দেওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি
বাইরের খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। ধ্যান বা যোগব্যায়াম আপনার উপকারে আসবে। টাকা কোথায় খরচ হচ্ছে সেদিকে নজর রাখা উচিত। নাহলে ভবিষ্যতে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। নাতি-নাতনদের কাছ থেকে অনেক আনন্দ পাবেন। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। বাড়িতে হোম ও পূজা-পার্বণের আয়োজন করতে পারেন। জীবনসঙ্গীর ভালোবাসা আজ অনুভব করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে সর্বদা নিষ্কলঙ্ক চরিত্র বজায় রাখার চেষ্টা করুন।
মকর রাশি
মানসিক চাপ সত্ত্বেও আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আর্থিক উন্নতির ফলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সহজ হয়ে উঠবে। আজ প্রিয়জন আপনাকে রোমান্টিকভাবে উত্তেজিত করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ভ্রমণ করলে আজ আপনার প্রচুর অর্থ খরচ হবে। জীবনসঙ্গী আজ আপনার জন্য বিশেষ কিছু করতে চাইবে। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে আজ আপনি ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য আজ বিছানার চারপায়ে রুপোর পেরেক লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আপনার উপর ছেয়ে থাকা বাধাগুলোকে কাটিয়ে উঠতে হবে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থার উন্নতি হবে। অফিসে অতিরিক্ত সময় কাজ করা আপনার পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। প্রিয়জনের সঙ্গে আজ ভালো সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। আজ ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি কোনও ঋণ পরিশোধ করতে পারবেন, যা আপনার অনেক আর্থিক সমস্যা দূর করবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য একটি লাল লঙ্কা, ২৭টি ডাল এবং পাঁচটি ফুল নিয়ে যে কোনও হনুমান মন্দিরে দান করুন।
মীন রাশি
ক্লান্তি বা মানসিক চাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন। সমস্যাগুলোকে স্থায়ীভাবে দূর করার জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। ইলেকট্রনিক্স জিনিসপত্রের কারণে আপনার টাকা খরচ হতে পারে। পরিবারের মধ্যে আজ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। আজ সবদিকে মনোযোগ দেওয়া উচিত। জীবনসঙ্গীর কাছ থেকে পাওয়া একটি বিশেষ উপহার আপনার মন ভালো করার জন্য কাজে লাগবে। টিভিতে সিনেমা দেখতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে প্রতিদিন সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।


