জানেন, ভারতের কোন শহরকে ‘অরেঞ্জ সিটি’ বলে?

Published:

Orange City

প্রীতি পোদ্দার, কলকাতা: শহর জুড়ে এখন শীতের মরশুম, যদিও এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। তবে সেই দিন আসতেও খুব একটা বেশি দেরি নেই। তারপরেই সকলে দুপুরে রোদ পোহাতে পোহাতে কমলালেবু (Orange) খাওয়ার আনন্দ উপভোগ করবেন। ব্যস্ত সময়ে তেমন অবসর না হলেও শীতে কমলালেবু খাওয়ার ইচ্ছে বা আগ্রহ কোনওটিই কমেনা। কিন্তু জানেন কি ভারতের ‘অরেঞ্জ সিটি’ (Orange City) কোন শহরকে বলে? চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের মাধ্যমে।

পুষ্টিগুণে সমৃদ্ধ কমলালেবু

কমলালেবু কেবল একটি সুস্বাদু ফলই নয়, বরং পুষ্টিগুণের দিক থেকেও এটি অনন্য। ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই ফলটি আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে দারুণ কাজ করে। অর্থাৎ এই ফল রোজ খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ঠিক তেমনই আবার ত্বক ও চুলের স্বাস্থ্য বেশ ভালো। তবে এমন অনেক শহর রয়েছে, যেখানে যে জিনিস সবচেযে বেশি পরিমাণে পাওয়া যায়, সেই নামেই প্রসিদ্ধ হয় সেই শহর। ঠিক তেমনই ‘অরেঞ্জ সিটি’ বলা হয়ে থাকে।

কোন শহরকে অরেঞ্জ সিটি বলা হয়

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাগপুরকে কমলা শহর বা অরেঞ্জ সিটি বলা হয় থাকে। কারণ এখানে কমলা লেবু শুধুমাত্র বাজারে বিক্রি হয় তা কিন্তু নয় এর পাশাপাশি নাগপুরের সংস্কৃতি, অর্থনীতির সঙ্গেও জড়িত রয়েছে। ঐতিহাসিকদের মতে, কমলার চাষ ব্যাপক পরিমাণে শুরু হয়ে ভোঁসলেদের শাসনকালে। তার পরেই সারা দেশে কমলা লেবু ছড়িয়ে পড়ে। সেখানে কমলালেবুর চাষ এতটাই বিখ্যাত যে এককথায় নাগপুরকে কমলা লেবু ব্যবসার হাব বা ঘাঁটি বলা যেতে পারে।

আরও পড়ুন: রাধা-কৃষ্ণের প্রেমলীলা ঘিরে রয়েছে রাস উৎসব, জানেন কেন পালিত হয় এই পূর্ণিমা?

অত্যাধুনিক স্টোরেজ ব্যবস্থা, উন্নত পরিবহন নেটওয়ার্ক এবং দ্রুত রপ্তানির মাধ্যমে নাগপুরের কমলালেবু ভারতের প্রায় সব শহরেই পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে, নাগপুর ও বিদর্ভ অঞ্চলে বছরে আনুমানিক ১৪ থেকে ২৫ লক্ষ টন কমলালেবু উৎপাদিত হয়। এখানকার কমলালেবুর স্বাদ বিশ্ব জোড়া সুখ্যাতি রয়েছে। এগুলি মিষ্টি কিন্তু সঙ্গে আবার হালকা টক স্বাদ, সুগন্ধ রয়েছে। ভারতের এই একটি শহরেই একমাত্র প্রিমিয়াম ম্যান্ডারিন কমলার চাষ হয়। এখানকার অরেঞ্জ বরফিও খুব বিখ্যাত।

google button