বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও বড় ধাক্কা খেলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। বিশ্ববাজারে ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতেই বিটকয়েনের দামে ধস নামলো। দুই বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেল জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিটি। মার্কিন বাজারে কয়েনটির দাম 6 শতাংশ কমে বর্তমানে 55,533 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 52 লাখ টাকায় নেমে এসেছে। 2024 সালের সেপ্টেম্বর মাসের পর এই প্রথম এত কম মূল্যে পাওয়া যাচ্ছে বিটকয়েন।
এর আগেও বড় ধস দেখেছে বিটকয়েন
গত বছর অর্থাৎ 2025 সালের অক্টোবর মাসে, 1.26 লক্ষ ডলারে উঠে গিয়েছিল বিটকয়েনের দাম। সেখান থেকে বর্তমানে ক্রিপ্টোকারেন্সিটির দাম যেখানে দাঁড়িয়ে আছে তা পূর্বের দামের তুলনায় অর্ধেকেরও কম। মূলত ক্রিপ্টো বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ঝড়ের গতিতে কমেছে কারেন্সিটির দাম। এর আগে গত জুলাই মাসের প্রথমদিকে বিটকয়েনের দাম কমে 60 হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল।
এখন প্রশ্ন, ঠিক কোন কোন কারণে কমে গেল বিটকয়েনের দাম? বিশেষজ্ঞরা বলছেন, বিটকয়েনের দাম কমে যাওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI পরিকাঠামোয় বিপুল বিনিয়োগের ভবিষ্যৎ মুনাফা নিয়ে উদ্বেগ, আমেরিকায় ঋণের খরচ বৃদ্ধি এবং বাজারের অনিশ্চয়তা বিনিয়োগকারীদের বিচলিত করে তুলেছে। যার ফলে ঝুঁকি না নিয়েই বিটকয়েন বিক্রি করে দিচ্ছেন অনেকেই। এর পাশাপাশি অক্টোবরের শেষে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাকিংয়ের ঘটনা বাজারের আস্থাতেও ধাক্কা দিয়েছে, সে কথা কথা বলাই যায়।
আরও পড়ুন: ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে নায়ক কুমার, ধোনির অবসরের পরই ‘দ্বিতীয় মাহি’ পেয়ে গেল ভারত!
এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, বিটকয়েন ETF থেকেও বড় অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে। চলতি বছরে এখনও পর্যন্ত Bitcoin ETF-এ 3 বিলিয়ন ডলারেরও বেশি নিট বহির্প্রবাহ হয়েছে বলেই দাবি করা হচ্ছে কিছু রিপোর্টে। একই সাথে মার্কিন ডলার এবং ফেডারেল রিজার্ভের আরও সুদ বাড়ানোর আশঙ্কাতেও চাপে পড়ে গিয়েছে ক্রিপ্টো বাজারে। সেক্ষেত্রে এই মুহূর্তে বিটকয়েনে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।


