7000mAh ব্যাটারির সাথে উন্নত ফিচার্স, ১১ হাজারের নিচে দারুণ ফোন লঞ্চ Lava-র

Published:

Lava Smart 4 Pro

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য রইল বিরাট সুখবর। বিশেষ করে যারা বাজেট স্মার্টফোনের দিকে নজর দিতে চাইছেন, তাদের জন্য দারুণ চমক নিয়ে এল দেশীয় ব্র্যান্ড লাভা। ভারতীয় কোম্পানি তাদের স্মার্ট সিরিজের আওতায় Lava Smart 4 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। মাত্র 11 হাজার টাকার কম দামে লঞ্চ হওয়া এই ফোনটিতে রয়েছে বিশাল একটি 7000mAh এর ব্যাটারি, অ্যান্ড্রয়েড 16-র অভিজ্ঞতা এবং উন্নত ফিচার। জেনে নিন বিস্তারিত।

স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লে: এই ফোনটিতে থাকবে 6.75 ইঞ্চির একটি HD+ নচ ডিসপ্লে, যেটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর এবং স্টোরেজ: পারফরম্যান্সের জন্য এই মডেলটিতে রয়েছে Unisoc T610 অক্টা-কোর প্রসেসর। ৪জিবি ফিজিক্যাল RAM এর পাশাপাশি এতে অতিরিক্ত 4GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে। আর এর 64GB ইন্টার্নাল স্টোরেজের সাথে আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে।

ব্যাটারি এবং চার্জিং: এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর 7000mAh এর ব্যাটারি, যা লাভার কোনও স্মার্টফোনে ব্যবহৃত এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি। এটি ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, এটি একবার চার্জ দিলে 950 ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইমে চলবে।

ক্যামেরা: ছবি তোলার জন্য এই ফোনটির পেছনে রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা।

সফটওয়্যার এবং সুরক্ষা: এই মডেলটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম দেওয়া রয়েছে। এমনকি কোনও বিজ্ঞাপন বা অপ্রয়োজনীয় অ্যাপ থাকবে না বলেই প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। পাশাপাশি 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

আরও পড়ুন: বিজেপি নেতা গ্রেফতার, ৫০ হাজার দেওয়ার ঘোষণা…! আজকের সেরা ১০ খবর (২১ নভেম্বর)

দাম কত এই মডেলের?

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, ভারতে Lava Smart 4 Pro ফোনটির একমাত্র ভ্যারিয়েন্ট অর্থাৎ 4GB RAM + 64GB স্টোরেজের দাম রাখা হচ্ছে মাত্র 10,999 টাকা। আর এই ফোনটি শুধুমাত্র অফলাইন স্টোরগুলোতেই পাওয়া যাবে। গ্রাহকরা ব্লু এবং গোল্ড–এই দুটি আকর্ষণীয় রঙে এই মডেল কিনতে পারবে। তবে ফোনটির সাথে লাভা তাদের জনপ্রিয় ফ্রি হোম সার্ভিসের সুবিধা দিচ্ছে, যার মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসেই বিভিন্ন রকম সুবিধা পাবেন।

google button