প্রেসার কুকারেই তৈরি করুন নারকেলের এই রেসিপি, খেতে হবে দুর্দান্ত

Published:

Coconut Biscuit

প্রীতি পোদ্দার, কলকাতা: চায়ের সঙ্গে বরাবরই আমরা বিস্কুট খেয়ে থাকি। কখনও কখনও আবার বিস্কুটের (Biscuit) জায়গায় থাকে কুকিজ। এগুলি না থাকলে চা খাওয়াটা খুব একটা জমে না। নানা ফ্লেভারের কুকিজ হয়ে থাকে, তবে সকলের বেশি পছন্দ থাকে চকলেটের উপর। তবে আজ আমাদের প্রতিবেদন নিয়ে এসেছে এক অন্য স্বাদের বিস্কুটের রেসিপি নিয়ে, আর সেটি হল নারকেলের বিস্কুট (Coconut Biscuit)। যা স্বাদে যেমন বেশ লোভনীয় হয় ঠিক তেমনি আবার দেখতেও লাগে বেশ। চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

নারকেলের বিস্কুট বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল— মাখন, চিনির গুঁড়ো, শুকনো নারকেলের গুঁড়ো, ময়দা, নুন, এলাচের গুঁড়ো, বেকিং পাউডার, বাটার পেপার।

রান্নার পদ্ধতি

প্রথমে একটি পাত্রে বেশি করে মাখন নিয়ে ওর মধ্যে চিনির গুঁড়ো ভালো করে ফেটাতে হবে। যতক্ষণ না মিশ্রণটা পুরোপুরি ঘন হয়ে উঠছে ততক্ষণ ফেটিয়ে যেতে হবে। এবার ওর মধ্যে শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর তার সঙ্গে দিতে হবে পরিমাণমত ময়দাও। ভালো করে এই চারটি উপকরণ পুনরায় মাখিয়ে নিতে হবে। মিশ্রনের স্বাদ আনার জন্য এবার এক এক করেই দিয়ে দিতে হবে নুন, এলাচের গুঁড়ো এবং বেকিং পাউডার। মূলত বেকিং পাউডারটি দেওয়া হয় বিস্কুটগুলো যাতে একটু ফোলে।

আরও পড়ুন: আর নয় রুই কাতলা, বাড়িতেই এবার মৌরলা মাছ দিয়ে বানিয়ে ফেলুন এই লোভনীয় রেসিপি

এবার হাতের সামান্য তেল নিয়ে সম্পূর্ণ মিশ্রণটার থেকে ছোট ছোট গোল গোল কুকিজের মত বের করে নিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে হাত দিয়ে গোল পাকানোর সময় বিস্কুটের আকারগুলোর যেন কোন ক্ষতি না হয়। এবার একটি বাটার পেপার এর মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিয়ে ওর মধ্যে বিস্কিট গুলো দিয়ে দিতে হবে। একবারে বেশি করে বিস্কিট গুলো দেবেন না, নইলে একটা গায়ের উপর আর একটা গায়ে লেগে আকার নষ্ট হয়ে যেতে পারে। প্রেসার কুকারে বসানোর আগে মনে করে প্রি হিট করে রাখবেন। প্রেসার কুকারে অন্তত পাঁচ থেকে আট মিনিট রাখার পরেই দেখবে তৈরি হয়ে যাবে নারকেলের বিস্কুট।

আরও Biscuit Coconut Recipe