ভরা বর্ষায় বাড়িতেই বানান ঠাকুরবাড়ি স্টাইলে ইলিশ মালাই, স্বাদ হবে দুর্দান্ত

Published:

Ilish Malai Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার মরশুমে বাজারে এখন ইলিশের কদর বেশ বেড়েছে। সারি সারি করে রীতিমত চকচক করছে ইলিশ (Ilish), এই সময় বাড়ির কর্তাদের পকেটে খানিক টান পড়ে গেলেও, ভোজনরসিক বাঙালির মন ভাল করতে ইলিশ আনা চাই-ই চাই। তবে অনেকেই এই মাছ দিয়ে ইলিশ ভাপা, ইলিশের ঝাল, ইলিশ মাছের কোর্মা, ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল করে থাকেন, তবে সেই স্বাদে সামান্য পরিবর্তন আনতে আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে ঠাকুরবাড়ি স্পেশাল ইলিশ মালাই (Ilish Malai Recipe)। যা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়। এবার জেনে নিন রেসিপি

উপকরণ

ইলিশ মালাই রেসিপি জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — ইলিশ মাছ, নারকেল, পাতি লেবু, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

ইলিশ মালাই বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা ইলিশ মাছ ভালো করে ধুয়ে আস ছাড়িয়ে মাঝারি সাইজের পিস করে কেটে নিতে হবে। এরপর মাছের সামান্য নুন এবং পাতিলেবুর রস মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে। অন্যদিকে নারকেল ফাটিয়ে তার থেকে জল বের করে নিতে হবে। এরপর কোরানো নারকেল থেকে নারকেলের দুধ বের করে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারে পেঁয়াজ কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা হালকা জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটা যাতে মিহি হয় সেইদিকে নজর রাখতে হবে।

আরও পড়ুন: মুখে স্বাদ ফেরাবে ডিম মরিচ, ভুলে যাবেন মাছ-মাংস! রইল রেসিপি

এবার লো ফ্লেমে কড়াইতে সামান্য সরষের তেল গরম করে নিতে হবে। তার মধ্যে একে একে এলাচ দারচিনি লবঙ্গ এবং কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। এরপর কাঁচা পেঁয়াজ কুচি এবং কাঁচালঙ্কা হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে এলেই ব্লেন্ড করে রাখা মিশ্রণটা ঢেলে দিতে হবে। সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে সামান্য স্বাদমতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। ২-৪ মিনিট পর ওই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের দুধ। ঝোলটা পাঁচ থেকে সাত মিনিট ফুটে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ গুলোকে দিয়ে দিতে হবে। মাছ সামান্য সিদ্ধ হয়ে এলে উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলেই তৈরি ইলিশ মালাই।

আরও Coconut Ilish Recipe