মুখে স্বাদ ফেরাবে ডিম মরিচ, ভুলে যাবেন মাছ-মাংস! রইল রেসিপি

Published:

Egg Marich

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়িতে ডিম থাকলে আমিষ রান্না নিয়ে কোনো চাপ নিতে হয় না। চটজলদি ডিমের (Egg) কারি রান্নার করা চোখের পলকে। কিন্তু নিত্যদিন ডিমের একই স্বাদের কারি খেতে গিয়ে মুখে একপ্রকার আস্তরণ পড়ে গিয়েছে। তাই স্বাদ পরিবর্তন করতে বৃষ্টির দিনে রাতের খাবারের জন্য বানিয়ে নিতে পারেন ডিম মরিচ (Egg Marich)। এতে একদিকে যেমন অতিরিক্ত তেল মশলা পড়ে না ঠিক তেমনই আবার বানানোর তেমন ঝক্কিও নেই। স্বাদও হবে জবরদস্ত। চলুন এক নজরে জেনে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ

ডিম মরিচ বানাতে যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — ডিম, পেঁয়াজ, পোস্ত, চাল মগজ, নুন, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, টক দই, কাঁচা লঙ্কা, তেজপাতা, কারিপাতা, এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, ধনেপাতা, সাদা তেল

রান্নার পদ্ধতি

প্রথমে ডিমগুলোকে গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর ঠান্ডা করতে দিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে পেঁয়াজ কুচি, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা এবং ফেটিয়ে রাখা টকদই দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। সেদ্ধ করে রাখা ডিমগুলো ছুরি দিয়ে মাঝখান থেকে একটু একটু করে দাগ কেটে নিতে হবে যাতে ভেতরে মসলা ঢুকতে পারে এবং নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর প্যানে সাদা তেল গরম করে প্রথমে ম্যারিনেট করা ডিম মাঝারি আঁচে ভেজে তুলে নিতে হবে।

আরও পড়ুন: বর্ষার দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে চিংড়ি ললিপপ, রইল রেসিপি

এবার ওই প্যানেই বাকি তেলে তেজপাতা, কারিপাতা, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে নিতে হবে। এরপর ব্লেন্ড করে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দিতে হবে। ভালো করে হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, গোল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চিনি দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। মশলা ভাল ভাবে কষানো হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা ডিম গুলোকে দিয়ে দিতে হবে। এরপর ২-৩ টেবিল চামচ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। শেষের দিকে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি ডিম মরিচ।

আরও Egg Recipe