সৌভিক মুখার্জী, কলকাতা: পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ দেবীপক্ষের শুভ সূচনা। শিউলি ফুলের সুবাস, কাশফুলের দোলা আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জাদুকরী কন্ঠে মহিষাসুরমর্দিনী শুনেই আসল পুজো শুরু হবে বাঙালির। মা দুর্গার আগমনে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে প্রত্যেক বাঙালির পরিবার। তবে এই বিশেষ দিনটিতে পরিবার এবং প্রিয়জনকে করতে পারেন উইশ। এই প্রতিবেদনে এমনই কিছু মহালয়ার শুভেচ্ছা বার্তা তুলে ধরা হল (Mahalaya Wishes)।
মহালয়ায় প্রিয়জনকে এভাবে জানান শুভেচ্ছা (Mahalaya 2026 Wishes)
১) আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে জানাই শুভ মহালয়ার পবিত্র প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।
২) মহালয়ার এই শুভক্ষণে মা দুর্গার আশীর্বাদে আপনাদের সবার জীবন আনন্দ, সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। এটাই কামনা করি।
৩) শিউলি ফুলের গন্ধ আর কাশফুলের দোলার সন্ধিক্ষণের মাধ্যমে আসছেন মা। আপনাকে এবং আপনার পরিবারকে মহালয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই।
৪) মহালয়ার এই পুণ্য তিথিতে আপনার জীবন অনাবিল আনন্দ, সুখ এবং শান্তিতে ভরে উঠুক। শুভ মহালয়া।
৫) মহিষাসুরমর্দিনীর আবাহনে দূর হয়ে যাক মনের সমস্ত অন্ধকার এবং গ্লানি। মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা।
৬) মায়ের আগমনে দূর হোক সমস্ত দুঃখ-কষ্ট। চারপাশ ভরে উঠুক নতুন আলোয়। শুভ মহালয়া।
৭) বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চেনা কন্ঠ আর চন্ডীপাঠের সুরে মুখরিত হয়ে উঠুক চারিপাশ। শুভ মহালয়া।
৮) নীল আকাশ আর সাদা মেঘের দোলা, মায়ের আগমনে শুরু হল পুজো পুজো খেলা। শুভ মহালয়া।
৯) ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে জানাই শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা।
১০) জগৎ জুড়ে আসুক শান্তি, মায়ের কাছে জুড়িয়ে যাক সমস্ত বিভেদ। এটাই কামনা করি। শুভ মহালয়া।
১১) মায়ের পায়ের আওয়াজে কাটুক সমস্ত অন্ধকার। আপনার জীবন ভরে উঠুক এক নতুন আলোর ছটায়। শুভ মহালয়া।
১২) দেবিপক্ষের শুভ সূচনাও মা দুর্গার কাছে আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
১৩) মায়ের ত্রিশূলের আঘাতে দূর হয়ে যাক পৃথিবীর সমস্ত অন্যায় আর অশুভ শক্তি। শুভ মহালয়া।
১৪) মায়ের আগমনে শুরু হল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিন গোনা। আপনাকে শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল।
১৫) বড়দের জানাই ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। শুভ মহালয়া।
১৬) ঢাকের কাঠি আর শিউলি ফুলের মিষ্টি সুবাসে চারিপাশ রঙিন হয়ে উঠুক। মহালয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।
১৭) মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আসুক সফলতা আর সমৃদ্ধি।
১৮) মায়ের চরণে প্রার্থনা করি, এই সুন্দর পৃথিবী যেন আরও শান্তিময় ও আরও সুন্দর হয়ে উঠুক। শুভ মহালয়া।
১৯) আশ্বিনের এই শারদপ্রাতে কাশবনের দোলার সাথে মায়ের আগমনের সুর বেজে উঠুক আপনার ঘরে। শুভ মহালয়া।
২০) মায়ের ১০ হাতের আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ এবং কষ্ট নিমেষেই দূর হয়ে যাক। শুভ মহালয়ার শুভেচ্ছা রইল।










