প্রীতি পোদ্দার: ছুটির দিনে অনেকেরই মন চায় দূরে কোথাও ভ্রমণ করার, কিন্তু গাড়িতে উঠলে মাথা ঘোরা, বমি বমি ভাব শুরু হয়ে যায়। কচিকাঁচা থেকে বড় অনেকেরই এমন সমস্যা হয়। অনেকের আবার পাহাড়ের চড়াই-উতরাই পথে এমন সমস্যা হয়, আসলে একেই বলা হয় মোশন সিকনেস (Motion Sickness)। তবে এই সমস্যা সমাধানের জন্য দরকার বেশ কিছু টিপস (Travel Tips), চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
বমি না হওয়ার টিপস্
ওষুধের সঠিক ব্যবহার
বমির ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠতে নেই। অন্তত ৪-৬ ঘণ্টা সময় দিতে হবে। নইলে গাড়িতে উঠে সঙ্গে সঙ্গে বমি হয়। কিন্তু যদি কেউ ওষুধ খেয়েই গাড়িতে ওঠেন তাহলে যদি বমি হয়ে যায়, তা হলে আরও একটি ওষুধ খেতে হবে।
খাবার ঠিকভাবে খেতে হবে
গাড়িতে ওঠার সময় ভুলেও ভর পেট খাবার খেয়ে উঠবেন না আবার খালি পেটেও উঠবে না তাহলে শরীর আরও খারাপ হয়ে ওঠে। এছাড়াও ভাজাভুজি বা মশলাদার খাবার খেয়ে গাড়িতে উঠলে গ্যাসের সমস্যা বাড়তে পারে।
ল্যাপটপ, ফোন ব্যবহার নয়
বমির সমস্যা যাঁদের হয়, তাঁরা যদি গাড়ির জানলাটা খানিক খোলা রাখেন, তা হলে বাইরের হাওয়ায় স্বস্তিবোধ করবেন। এবং তখন কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন ল্যাপটপ, ফোন ব্যবহার করবেন না। এমনকি বই, ম্যাগাজিনও ব্যবহার করবেন না, এতে মাথা ঘোড়ায়।
বিরতি নেওয়া জরুরি
যদি গাড়ি জার্নি বেশিক্ষণের হয় তাহলে মাঝে মধ্যে একটু বিরতি দিন। একটানা গাড়িতে থাকলে গা হাত পা ব্যথাও হতে পারে আবার বমি বমি ভাবও হতে পারে, তাই সেক্ষেত্রে একটু বিরতি নেওয়া খুব ভালো।
আরও পড়ুন: কুনজর থেকে বাধা, আর্থিক বিপত্তি? শুকনো লঙ্কার কয়েকটি টোটকা জীবনে আনবে শান্তি
আদা বা পুদিনার ম্যাজিক
প্রাকৃতিক উপায়ে বমি ভাব কমাতে আদা বা পুদিনা বেশ কার্যকর। তাই যাত্রাপথে আদা বা পুদিনা পাতা নিয়ে যাওয়া উচিত। অনেক সময় লেবু পাতাও বেশ কার্যকরী।










