LLB-এর পর UPSC ক্র্যাক, গ্রামের সাধারণ কৃষক পরিবারের মেয়ে আজ আইএএস অফিসার

Published:

UPSC Success story of IAS Misha Singh

অনন্যা সরকার, কলকাতা: এক সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসে দেশের অন্যতম কঠিন পরীক্ষা, ইউপিএসসি (UPSC Civil Service)-তে সফলভাবে উত্তীর্ণ হয়ে মিশা সিং প্রমাণ করে দিয়েছেন, যদি লক্ষ্য দৃঢ় ও পরিশ্রম সৎ হয়, তবে কোনো লক্ষ্য অর্জন করাই অসম্ভব নয় (upsc Success story of IAS Misha Singh)। আইএএস অফিসার হয়ে তিনি আজ দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন।  সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার ২০১৬ ব্যাচের আইএএস অফিসার মিশা সিং-কে শাহদোল জেলার নতুন কালেক্টর হিসেবে নিযুক্ত করেছে। এর আগে তিনি রাতলামের জেলা কালেক্টর এবং জবলপুরের এডিএম (ADM) হিসেবে কর্মরত ছিলেন। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক। 

কৃষক পরিবার থেকে আইএএস অফিসার হওয়ার যাত্রা

এক অতি সাধারণ গ্রামীণ কৃষক পরিবারে জন্ম মিশা সিংয়ের। সাদামাটা পরিবেশে বড় হয়ে ওঠা এবং বাবা-মায়ের শেখানো মূল্যবোধ ছোট থেকেই তাঁর ব্যক্তিত্বের একটি মজবুত ভিত্তি গড়ে দেয়। কৃষিজীবী বাবা মেয়ের পড়াশোনায় কখনো কোনও বাধা আসতে দেননি। মিশা ছোট থেকেই ছিলেন মেধাবী। স্কুলজীবন শেষ করে তিনি আইন নিয়ে পড়াশোনা করেন ও সফলভাবে এলএলবি (LLB) ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: এবার ‘সমুদ্র মন্থন’ করবে মোদী সরকার, তেল-গ্যাস খুঁজতে ৮০ হাজার কোটির প্রকল্প

আইন পড়ার সময় মিশা দেশের প্রশাসনিক ব্যবস্থা, সরকারি আধিকারিক এবং সমাজে পরিবর্তন এনেছেন এমন কর্মকর্তাদের কাজ খুব কাছ থেকে দেখার সুযোগ পান। তখন তাঁর মনে হয়, আইনের মাধ্যমে মানুষকে ন্যায়বিচার দেওয়ার পাশাপাশি তিনি যদি প্রশাসনিক পদে আসীন হন, তাহলে সমাজের সুবিধাবঞ্চিত অনেক মানুষের সমস্যার সমাধান করতে পারবেন। এই ভাবনাই তাঁকে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করে।

কিন্তু মিশার জন্য ইউপিএসসি-র পথ সহজ ছিল না। সারা দেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে একটা জায়গা করে নেওয়া বিরাট চ্যালেঞ্জ হয়ে তাঁর সামনে এসেছে দাঁড়ায়। প্রথম দিকের অ্যাটেম্পটে ব্যর্থ হলেও, হাল ছাড়েননি মিশা। নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে, তার ওপরে কাজ করেন। অবশেষে তার কঠোর পরিশ্রমের ফল মেলে ২০১৫ সালে। তৃতীয় প্রচেষ্টায় সর্বভারতীয় স্তরে ৬৪তম র‍্যাঙ্ক (AIR 64) অর্জন করে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন মিশা সিং।

আরও পড়ুন: দমকা হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

ইউপিএসসি পাস করে তিনি মধ্যপ্রদেশ ক্যাডারে নিযুক্ত হন। তাঁর প্রশাসনিক জীবনে তিনি একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। কালেক্টর এবং প্রশাসনিক আধিকারিক হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন এবং গ্রামীণ উন্নয়নে একাধিক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন।  অধ্যাবসায়, সঠিক কৌশল এবং আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবনে সফল হওয়া যায় বলেই মত আইএএস মিশা সিংয়ের।