জানেন কেন ইলেকট্রিক প্লাগের পিন কাটা থাকে? রইল তথ্য

Published:

GK

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে নিজেকে আপডেটেড রাখতে সকলেই ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে থাকে। বাড়ির চার্জার, টিভি, মিক্সারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র (Electric Device) রয়েছে এখন সকলের ঘরে ঘরে। কিন্তু খেয়াল করবেন প্লাগে থাকা ধাতব পিনের মাঝ বরাবর লম্বা একটি সরু কাটা দাগ বা স্লট (Electric Plug Pin) রয়েছে। এই ডিজাইন দেখে খুব সাধারণ মনে হলেও জানেন এই ছোট্ট নকশার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ও নিরাপত্তাজনিত কারণ (GK) কী ?চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

ধাতব পিনের মাঝ বরাবর লম্বা দাগ থাকে

আসলে ধাতব পিনের মাঝ বরাবর এই কাটা অংশটির সঙ্গে জড়িয়ে আছে প্লাগ ও সকেটের কন্ট্যাক্ট। মূলত প্লাগের পিনকে সামান্য নমনীয় করতেই এই কাজ করা হয়। অর্থাৎ পিনের কাটা অংশটা অনেকটা স্প্রিং এর মতো, দুই পাশ সামান্য নড়তে থাকে। সকেটে ঢোকার সময় চাপ পড়লে সেই অংশ একটু সরে যায়। আবার সকেটের ভিতরের contact-এর চাপের সঙ্গে মানিয়ে নেয়। ফলে পিনটি ভালো ভাবে আটকে থাকে এবং ইলেকট্রিক সংযোগ ঘটায়। যদি এক্ষেত্রে পিনটি যদি একেবারে শক্ত হয় এবং সামান্যও নমনীয় না হয় তাহলে contact ঠিক রাখা কঠিন হত।

শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়

জানা গিয়েছে, স্লট মূলত পিনকে কিছুটা ফ্লেক্সিবল করার জন্য এই কাজ করা হয়। ফলে বিভিন্ন সামান্য ভিন্ন স্টেজে থাকলেও ব্যবহারের সময়ের নড়াচড়ার সঙ্গেও contact বজায় রাখা সহজ হয়। কারণ বৈদ্যুতিক সংযোগে contact resistance কম রাখা খুবই জরুরি। contact দুর্বল হলে resistance বাড়তে পারে এবং তার ফলে সংযোগস্থলে অতিরিক্ত তাপ তৈরি হতে পারে। এতেই শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং চারপাশে আগুন ধরে যায়। তাই ভালো contact শুধু বিদ্যুৎ চলাচলের জন্য নয়, নিরাপত্তার জন্যও বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: তুলো নয়, জানেন ট্রেনের সিটের ভিতরে কী ভরা থাকে?

তবে সব প্লাগের পিনে এমন কাটা অংশ দেখা যায় না। কোন প্লাগে কী ধরনের পিন থাকবে, তা তার electrical standard এবং নির্মাণের নকশার উপর নির্ভর করে। কোথাও পিনের বদলে সকেটের ভিতরের contact-ই spring-এর মতো কাজ করে। আবার কোথা তখন contact আগের মতো ভালো নাও থাকতে পারে। সেক্ষেত্রে যদি পিন ঢিলে লাগানো হয়, অতিরিক্ত গরম হওয়া বা পোড়া দাগ দেখা গেলে প্লাগ ব্যবহার না করাই ভালো নইলে বিদ্যুৎ এর উপর বড় প্রভাব পড়বে অথবা শর্ট সার্কিটে গোটা এরিয়ায় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।