বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদেশ থেকে ফিরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ইস্যুতে বিজেপিকে সরাসরি নিশানা করলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বললেন, “বাংলার অভিশাপ লেগে গেছে.. জোর করে যাঁরা বাংলা দখল করতে এসেছিল সেই বিজেপির অবস্থা গোটা ভারতবর্ষে এখন খারাপ।”এদিন অভিষেক একেবারে হুঁশিয়ারি দিয়ে বললেন, ভারতীয় জনতা পার্টির নেতা-মন্ত্রীরা আগামী দিনে স্ত্রীঘরে থাকবেন!
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিষেক
দীর্ঘ টানাপোড়েনের পর আদালতের নির্দেশে আমেরিকায় চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দেশে ফিরেই আগে বিজেপিকে নিশানা করলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক প্রথমেই বললেন, “ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে। বাংলার অভিশাপ লেগে গেছে। যাঁরা জোর করে গায়ের জোরে বাংলা দখল করতে এসেছিল সারা ভারতবর্ষে আজ বিজেপির পরিস্থিতি খুব করুণ এবং আগামী দিনে আরও খারাপ হবে।”
এদিন বিজেপির নেতা-মন্ত্রীদের নিশানায় এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দেশের ইনস্টিটিউশন গুলোকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই ভারতীয় জনতা পার্টির যেসব নেতা-মন্ত্রীরা নেমেছিল, আগামী দিন তাঁদের সকলকে শ্রীঘরে থাকতে হবে। কেউ বাঁচবেন না, ভাববেন না যে যা ইচ্ছে তাই করবো আর জনতাকে নিজেদের মতো নাচাবো। যেখানে ইচ্ছে নিজেদের পছন্দমতো লোক বসাবো, বিচারব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন কমিশন সব তাঁদের হয়েই কাজ করবে.. দেশের অধঃপতন করা এতটা সোজা নয়।”
আরও পড়ুন: “জ্ঞানেশ কুমার নিজের পরিবারকে.. আমাদের ইলেকশন ফিরিয়ে দিন” লাইভে বেফাঁস মমতা
অভিষেকের সংযোজন, “যাঁরা আজকে ভোট দিতে পারেনি তাঁদের অভিশাপ, তাঁদের চোখের জল.. যাঁরা লাইনে দাঁড়িয়ে মারা গেছে, অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলাদের লাইনে দাঁড় করানো হয়েছে ফর্ম ফিলাপের নাম করে, এঁদের চোখের জল, অভিশাপ বৃথা যাবে না।” বুধবার ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার পর অভিষেকও খোলাখুলি জানালেন, তাঁরা যা বলেছেন সেটাই এখন অক্ষরে অক্ষরে পাল মিলে যাচ্ছে!










