২১ জুলাইয়ের সভায় যাওয়ার আগেই আটক চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার

Published:

Asit Mazumdar Detained By Police

প্রীতি পোদ্দার, কলকাতা: ২১ জুলাই নিয়ে তৃণমূলের দুই শিবিরেই রীতিমত টালমাটাল পরিস্থিতি রাজ্য জুড়ে। তাই সকাল থেকেই বেশ থমথমে পরিবেশ তিলোত্তমায়। এদিকে মমতার কালীঘাটের সভায় আসবেন বলে যখন প্রস্তুতি নিচ্ছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar), ঠিক সেই সময় তাঁকে আটক করল পুলিশ (Asit Mazumdar Detained By Police)। বিধায়কের দাবি, ২১ জুলাইয়ের অনুষ্ঠানকে ভেস্তে দিতেই তাঁকে আটক করেছে পুলিশ। কিন্তু কী কারণে এই পদক্ষেপ পুলিশের, সেই নিয়ে কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।

আটক করা হল অসিত মজুমদারকে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার সমাবেশে যোগ দিতে আসবেন বলে তৈরি হচ্ছিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার৷ আর তখনই তাঁর বাড়িতে হাজির হয় পুলিশের একটি দল এবং প্রাক্তন বিধায়ককে চুঁচুড়া থানায় নিয়ে যায়৷ প্রথমদিকে শোনা গিয়েছিল, কয়েকদিন আগে CBI পরিচয় দিয়ে অসিতের বাড়ি গিয়ে হুমকি এবং ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে যে এক যুবককে গ্রেফতার করেছিল চুঁচুড়া থানার পুলিশ, তাকে চিহ্নিত করতেই অসিতকে ডাকা হয়েছে। কিন্তু পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া কয়েকটি অভিযোগের ভিত্তিতেই পুলিশ আটক করেছে অসিতকে৷ আর তাতেই ক্ষুব্ধ দলীয় কর্মীরা।

ক্ষুব্ধ কর্মীরা

কর্মীদের অভিযোগ, “কীভাবে কোনো অ্যারেস্ট ওয়ার্নিং ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারে পুলিশ? আসলে সবটাই শাসকদল বিজেপির কারসাজি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবসের কর্মসূচি বানচাল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” রীতিমত এই ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে এলাকা জুড়ে। ফলে শেষ পর্যন্ত তিনি কলকাতার সমাবেশে আসতে পারবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়৷ এদিকে গতকাল, বিড়লা তারামণ্ডলের সামনে শহিদ স্মরণের জন্য যে মঞ্চ নির্মাণ করা হয়েছিল তা ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এর জেরে সোমবার গভীর রাতেই সেখানে রাতভর পাহারা দিয়েছিলেন তৃণমূলনেত্রী ও দলের অন্যান্য নেতারা।

আরও পড়ুন: বয়সসীমা আরও দু’বছর বৃদ্ধি, চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিল নবান্ন

অন্যদিকে, শহিদ মিনারে, যেখানে কংগ্রেসের একুশে জুলাই কর্মসূচি পালন করা হচ্ছে, সেখানে যাওয়ার পথে কয়েকজন কর্মীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আর তাই নিয়ে প্রেস বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি জানিয়েছেন, ‘বাঁকুড়ার বড়জোড়া থেকে শহীদ মিনার ময়দানে আগত কর্মীদের উপর গতকাল রাতে দুর্গাপুর মুচিপাড়ায় আক্রমণ চালায় বিজেপির দুষ্কৃতকারীরা, ভাঙচুর করা হয়েছে তাঁদের বাসও। কংগ্রেসের জনভিত্তিকে এতটাই ভয় পেয়েছে যে, তারা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। কিন্তু কোনো শক্তিই কংগ্রেসকে আটকাতে পারবে না।”