বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আদি প্রতীক (TMC Symbol) ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল উভয়ে পক্ষকেই নির্ধারিত সময়ের মধ্যে নতুন নাম এবং নতুন প্রতীক বেছে নিতে হবে। এ নিয়ে অবশ্য আগেই আপত্তি জানিয়েছেন কালিঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনের রায়ে আপত্তি রয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এবার শোনা যাচ্ছে, কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে দলের নতুন নাম এবং প্রতীক বাছলেও বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন মমতা। যেতে পারেন আদালতেও।
বড় সিদ্ধান্তের পথে মমতা বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক ফ্রিজ করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল শুক্রবার সকালের মধ্যেই বিকল্প নাম এবং প্রতীক বেছে নিতে হবে মমতা এবং ঋতব্রত শিবিরকে। থাকবে না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটা। এর অর্থ, নন্দীগ্রাম এবং রেজিনগর থেকে পুরনো প্রতীকে লড়তে পারছে না কোনও পক্ষই। লড়াই করতে হবে বিকল্প বা নতুন প্রতীক নিয়ে।
এদিকে শোনা যাচ্ছে, যেহেতু সামনেই দুই কেন্দ্রীয় উপনির্বাচন ফলে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়ায় এখন প্রতীক বাছতে আর সময় নষ্ট করতে চাননি তৃণমূল নেত্রী। ঠিক সে কারণেই গতকাল রাত সাড়ে 11 টার পর নির্বাচন কমিশন রায় জানাতেই বিকল্প হিসেবে তিনটি প্রতীক বেছে নিয়ে জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কমিশনের রায় মেনে প্রতীক জমা দিয়ে বিকল্প প্রতীকে লড়লেও আগামী দিনে নাকি আদালতের দ্বারস্থ হতে পারেন মমতা। যেতে পারেন সরাসরি সুপ্রিম কোর্টেও।
আরও পড়ুন: ৩০ বলে সেঞ্চুরি করেই ‘ওম নমঃ শিবায়’ উদযাপন, জানুন অভিষেকের এমন সেলিব্রেশনের কারণ
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফে নির্বাচন কমিশনকে নির্দিষ্ট নিয়ম মেনে কমিশনের মুক্ত তিনটি প্রতীক জমা দেওয়া হলেও আরেক শিবির অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের তরফে গতকাল ভোররাত পর্যন্ত কোনও প্রতীক জমা পড়েনি কমিশনের কাছে। তবে সূত্রের খবর নির্ধারিত সময়ের মধ্যেই নাকি তারাও প্রতীক ঠিক করে কমিশনকে জমা দিয়ে দিয়েছে।










