বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে 3-0 ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ (India Vs Afghanistan) জিতেছে ভারত। আর সেই আসরের তৃতীয় ম্যাচে মাত্র 30 বলে সেঞ্চুরি করে সকলকে অবাক করে দিয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। 11টি ছয় ও 9টি চার মেরে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। এদিন সেঞ্চুরি করে দলকে জেতানোর সাথে সাথে বেশ কয়েকজন ক্রিকেট তারকার রেকর্ড ভেঙেছেন তিনি। তবে শতরান করতেই এদিন হঠাৎ মাটিতে বসে পড়েন অভিষেক। তারপরেই দুটো হাত দুই হাঁটুর উপর রেখে ওম নমঃ শিবায় জপ করতে শুরু করেন। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন উদযাপন করলেন অভিষেক?
অভিষেকের বিশেষ উদযাপনের কারণ?
ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা এই প্রথমবারের মতো 22 গজে সেঞ্চুরি করার পর ওম নমঃ শিবায় উদযাপন করলেন। এর পেছনে রয়েছে বিশেষ কারণ। আসলে ভারতীয় তারকা সম্প্রতি নিয়মিত ধ্যান করতে শুরু করেছেন। নিজের কাজের প্রতি একাগ্রতা বাড়াতে প্রতিদিন নিয়ম করে ধ্যান করেন তিনি। কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ধ্যান করার একটি ছবি পোস্ট করেছিলেন অভিষেক।
এক কথায় বলাই যায়, ক্রিকেটের প্রতি আরও মনোযোগী হতে এবং নিজের একাগ্রতা বাড়ানোর জন্যই নিয়মিত ধ্যান করেন অভিষেক। ঠিক সে কারণেই ধ্যান করে ক্রিকেটের মাঠে সফলতা পাওয়ার সাথে সাথেই মাটিতে বসে ধ্যানরত অবস্থায় ভগবান শিবের নাম জপ করতে শুরু করেন তিনি। আসলে এই উদযাপনের মধ্য দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে, প্রথমবারের মতো ক্রিকেটের ময়দানে অভিষেকের এই উদযাপন বর্তমানে সোশ্যাল মিডিয়ার হট টপিক।
আরও পড়ুন: মাত্র ৩,১০০ টাকায় হেলিকপ্টারে পৌঁছে যান গ্যাংটক, এভাবে বুক করে নিন টিকিট
উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে আগেই দুটি ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারত। ফলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন নম্বর ম্যাচটি হয়ে পড়েছিলো নিয়ম রক্ষার। তবে আফগানদের কাছে সুযোগ ছিল এই ম্যাচ জিতে মান রক্ষা করার। তবে শেষ পর্যন্ত সেটা হতে দেয়নি টিম ইন্ডিয়া। আফগানিস্তানকে 94 রানে অলআউট করে 127 রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট দল।










